হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় আরো দুটি অবৈধ করাতকল সিলগালা

পেকুয়া প্রতিনিধি::

পেকুয়া প্রতিনিধি::

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:৪৮ অপরাহ্ন

অনুমোদন না থাকায় অবৈধভাবে গড়ে উঠা কক্সবাজারের পেকুয়ায় দুটি করাতকল ও সরকারি জায়গা দখল করে নির্মাণাধীন একটি দোকানঘর সিলগালা করে দেওয়া হয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রুম্পা ঘোষ এ অভিযান পরিচানলা করেন। এসময় টইটং হাজি বাজারের হাবিবুর রহমান ও খোকন এর মালিকানাধীন দুটি অবৈধ করাতকল সিলগালা করা হয়।

পৃথক অভিযান পরিচালনা করে পেকুয়া বাজারের পশ্চিম পাশে সরকারি জায়গায় নির্মাণাধীন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইদ্রিস বাদশাহর একটি পাকা দোকানঘর সিলগালা করে দেওয়া হয়েছে।

উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রুম্পা ঘোষ বলেন, মোবাইল কোর্টের মাধ্যমে টইটংয়ের হাজি বাজারে দুটি লাইসেন্সবিহীন করাতকল ও পেকুয়া বাজারে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ করায় দোকানটি সিলগালা করে দেওয়া হয়। দখলকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

জানাগেছে, সম্প্রতি উপজেলা প্রশাসননের ধারাবাহিক অভিযানে উপজেলার ২৮টি অবৈধ করাতকল সিলগালা করে দেওয়া হয়েছে। তবে অভিযোগ ওঠেছে প্রশাসন স’মিল সিলগালা করলেও কিছু কিছু স’মিল গভীর রাতে কিংবা সুবিধাজনক সময়ে মিল চালু করে গাছ চিরাই অব্যাহত রেখেছে। তারা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্ষমতার দাপটে এসব স’মিল পুনরায় চালু রেখেছেন বলে স্থানীয়রা দাবী করেছেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পেকুয়ায় আরো দুটি অবৈধ করাতকল সিলগালা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় আরো দুটি অবৈধ করাতকল সিলগালা

প্রতিবেদক: পেকুয়া প্রতিনিধি:: | প্রকাশিত: শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:৪৮ অপরাহ্ন
Print Image
অনুমোদন না থাকায় অবৈধভাবে গড়ে উঠা কক্সবাজারের পেকুয়ায় দুটি করাতকল ও সরকারি জায়গা দখল করে নির্মাণাধীন একটি দোকানঘর সিলগালা করে দেওয়া হয়েছে উপজেলা প্রশাসন। শনিবার বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রুম্পা ঘোষ এ অভিযান পরিচানলা করেন। এসময় টইটং হাজি বাজারের হাবিবুর রহমান ও খোকন এর মালিকানাধীন দুটি অবৈধ করাতকল সিলগালা করা হয়। পৃথক অভিযান পরিচালনা করে পেকুয়া বাজারের পশ্চিম পাশে সরকারি জায়গায় নির্মাণাধীন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইদ্রিস বাদশাহর একটি পাকা দোকানঘর সিলগালা করে দেওয়া হয়েছে। উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রুম্পা ঘোষ বলেন, মোবাইল কোর্টের মাধ্যমে টইটংয়ের হাজি বাজারে দুটি লাইসেন্সবিহীন করাতকল ও পেকুয়া বাজারে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ করায় দোকানটি সিলগালা করে দেওয়া হয়। দখলকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি। জানাগেছে, সম্প্রতি উপজেলা প্রশাসননের ধারাবাহিক অভিযানে উপজেলার ২৮টি অবৈধ করাতকল সিলগালা করে দেওয়া হয়েছে। তবে অভিযোগ ওঠেছে প্রশাসন স'মিল সিলগালা করলেও কিছু কিছু স'মিল গভীর রাতে কিংবা সুবিধাজনক সময়ে মিল চালু করে গাছ চিরাই অব্যাহত রেখেছে। তারা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্ষমতার দাপটে এসব স'মিল পুনরায় চালু রেখেছেন বলে স্থানীয়রা দাবী করেছেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×