হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় চাঞ্চল্য ‘আবু ছৈয়দ’ হত্যাকান্ডে কাটা পা উদ্ধার,আরো দুই আসামি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩, ১০:২৪ অপরাহ্ন

নাজিম উদ্দিন,পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::

কক্সবাজারের পেকুয়ায় আলোচিত ও চাঞ্চল্যকর আবু ছৈয়দ হত্যাকান্ডে আরো দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্য মতে কেটে নিয়ে যাওয়া পা একটি পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরের দিকে উপজেলার মগনামা ইউনিয়নের সিকদার পাড়া থেকে পেকুয়া থানা পুলিশ তাদের গ্রেপ্তার করেন। পরে তাদের দেওয়া তথ্যমতে বিকেল ৫টার দিকে কাটা পা উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মগনামা ইউনিয়নের আফজলিয়া পাড়ার মৃত রুস্তম আলীর ছেলে ছিদ্দিক আহমদ ও তার ছেলে আরকান।

মগনামা ইউপির চেয়ারম্যান ইউনুস চৌধুরী বলেন,পুর্ব শত্রুতার জেরে গত ১০ অক্টোবর বিকেলে আফজলিয়া পাড়ায় একদল দুর্বৃত্ত বাড়িতে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যাকরে আবু ছৈয়দ নামের এক যুবককে। এসময় দুর্বৃত্তরা তার একটি পা শরীর থেকে আলাদা করে ফেলে। যাওয়ার সময় তাঁর কাটা পা নিয়ে যায় সন্ত্রাসীরা।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

সংঘটিত হওয়া ঘটনার বাড়ির পাশে ঘটনার চারদিন পরে আজকে পরিত্যক্ত একটি পুকুর থেকে কাটা পা উদ্ধার করেছে পুলিশ।

তিনি আরো বলেন,হত্যাকান্ডের ঘটনায় নিহতের ছেলে ছৈয়দ মুহাম্মদ ইমন বাদি হয়ে ২৪জন নাম উল্লেখসহ অজ্ঞাত ৫-৬জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, আজকে দুপুরে পুলিশ দুই আসামিকে মগনামা থেকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যমতে একটি পুকুর থেকে কাটা পা উদ্ধার করেছি।

নিহতের স্বজনদের কাছে পা হস্তান্তর করা হয়েছে। পুলিশ এ পর্যন্ত ৮জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। অন্য আসামিদের দ্রুত সময়ে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য,গত ১০ অক্টোবর আবু ছৈয়দ শ্বশুর বাড়িতে গেলে পুর্বশত্রুতার জেরে একদল অস্ত্রধারী সন্ত্রাসী বাড়িতে ঢুকে গুলি করে ও এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পেকুয়ায় চাঞ্চল্য ‘আবু ছৈয়দ’ হত্যাকান্ডে কাটা পা উদ্ধার,আরো দুই আসামি গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় চাঞ্চল্য ‘আবু ছৈয়দ’ হত্যাকান্ডে কাটা পা উদ্ধার,আরো দুই আসামি গ্রেপ্তার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩, ১০:২৪ অপরাহ্ন
Print Image
নাজিম উদ্দিন,পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:: কক্সবাজারের পেকুয়ায় আলোচিত ও চাঞ্চল্যকর আবু ছৈয়দ হত্যাকান্ডে আরো দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্য মতে কেটে নিয়ে যাওয়া পা একটি পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরের দিকে উপজেলার মগনামা ইউনিয়নের সিকদার পাড়া থেকে পেকুয়া থানা পুলিশ তাদের গ্রেপ্তার করেন। পরে তাদের দেওয়া তথ্যমতে বিকেল ৫টার দিকে কাটা পা উদ্ধার করে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মগনামা ইউনিয়নের আফজলিয়া পাড়ার মৃত রুস্তম আলীর ছেলে ছিদ্দিক আহমদ ও তার ছেলে আরকান। মগনামা ইউপির চেয়ারম্যান ইউনুস চৌধুরী বলেন,পুর্ব শত্রুতার জেরে গত ১০ অক্টোবর বিকেলে আফজলিয়া পাড়ায় একদল দুর্বৃত্ত বাড়িতে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে হত্যাকরে আবু ছৈয়দ নামের এক যুবককে। এসময় দুর্বৃত্তরা তার একটি পা শরীর থেকে আলাদা করে ফেলে। যাওয়ার সময় তাঁর কাটা পা নিয়ে যায় সন্ত্রাসীরা। সংঘটিত হওয়া ঘটনার বাড়ির পাশে ঘটনার চারদিন পরে আজকে পরিত্যক্ত একটি পুকুর থেকে কাটা পা উদ্ধার করেছে পুলিশ। তিনি আরো বলেন,হত্যাকান্ডের ঘটনায় নিহতের ছেলে ছৈয়দ মুহাম্মদ ইমন বাদি হয়ে ২৪জন নাম উল্লেখসহ অজ্ঞাত ৫-৬জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, আজকে দুপুরে পুলিশ দুই আসামিকে মগনামা থেকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যমতে একটি পুকুর থেকে কাটা পা উদ্ধার করেছি। নিহতের স্বজনদের কাছে পা হস্তান্তর করা হয়েছে। পুলিশ এ পর্যন্ত ৮জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। অন্য আসামিদের দ্রুত সময়ে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য,গত ১০ অক্টোবর আবু ছৈয়দ শ্বশুর বাড়িতে গেলে পুর্বশত্রুতার জেরে একদল অস্ত্রধারী সন্ত্রাসী বাড়িতে ঢুকে গুলি করে ও এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×