হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় প্রকৌশলীর ঘুষিতে নাক ফাটলো চেয়ারম্যানের!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৭ মার্চ ২০২২, ০৭:২৯ অপরাহ্ন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::

কক্সবাজারের পেকুয়ায় উপসহকারী প্রকৌশলীর ঘুষিতে নাক ফাটলো এক ইউপি চেয়ারম্যানের। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। ২৭ মার্চ (রবিবার) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের দশেরঘোনা বারবাকিয়া-রাজাখালী সংযোগ ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত নজরুল ইসলাম সিকদার বাবুলকে (৫০) পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি রাজাখালী ইউপির নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান। ওই ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই প্রকৌশলীকে উত্তম মধ্যম দিয়ে অবরুফদ্ধ করে রাখে। পরে পেকুয়া থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল বলেন,পেকুয়ায় উপজেলা আ’লীগের বর্ধিত সভায় অংশ গ্রহন করতে বাড়ি থেকে বের হই। দশেরঘোনা সড়কের সংস্কারকাজ চলছিল। ওই পথ দিয়ে যাওয়ার সময় বারবাকিয়া-রাজাখালী সংযোগ ব্রীজে নেমে কাজের কাজের তদারকি করি। এসময় উপসহকারী প্রকৌশলী আব্দুল আলিমের সাথে কথা হয়। ঝুঁকিপুর্ণ ব্রীজের বিষয় নিয়ে আগামি সমন্বয় সভায় তাকে আলাপ করতে একটু অনুরোধও করি।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

এ সময় তিনি বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সে ঘুষি লাগায় গায়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজাখালীতে একাধিক সড়কের উন্নয়ন কাজ চলছিল। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন চেয়ারম্যান বাবুল। এদিন ব্রীজের ওপর ফাঁটা অংশে ঢালাইকাজ চলছিল। চেয়ারম্যন গাড়ি থেকে নেমে কাজের তদারকি দেখতে যায়। এ সময় ইঞ্জিনিয়ার তার সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে গায়ে হাত তুলে। আমরা ওই দুর্নীতিবাজ প্রকৌশলীর দ্রুত অপসারণ চাই।

এ বিষয়ে উপসহকারী আব্দুল আলিমের বক্তব্য নেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করা হয়। মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পুর্বিতা চাকমা বলেন, চট্টগ্রাম থেকে নির্বাহী প্রকৌশলী এসেছে। থানায় উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসেছি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পেকুয়ায় প্রকৌশলীর ঘুষিতে নাক ফাটলো চেয়ারম্যানের!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় প্রকৌশলীর ঘুষিতে নাক ফাটলো চেয়ারম্যানের!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৭ মার্চ ২০২২, ০৭:২৯ অপরাহ্ন
Print Image
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:: কক্সবাজারের পেকুয়ায় উপসহকারী প্রকৌশলীর ঘুষিতে নাক ফাটলো এক ইউপি চেয়ারম্যানের। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। ২৭ মার্চ (রবিবার) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের দশেরঘোনা বারবাকিয়া-রাজাখালী সংযোগ ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত নজরুল ইসলাম সিকদার বাবুলকে (৫০) পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি রাজাখালী ইউপির নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান। ওই ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই প্রকৌশলীকে উত্তম মধ্যম দিয়ে অবরুফদ্ধ করে রাখে। পরে পেকুয়া থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল বলেন,পেকুয়ায় উপজেলা আ'লীগের বর্ধিত সভায় অংশ গ্রহন করতে বাড়ি থেকে বের হই। দশেরঘোনা সড়কের সংস্কারকাজ চলছিল। ওই পথ দিয়ে যাওয়ার সময় বারবাকিয়া-রাজাখালী সংযোগ ব্রীজে নেমে কাজের কাজের তদারকি করি। এসময় উপসহকারী প্রকৌশলী আব্দুল আলিমের সাথে কথা হয়। ঝুঁকিপুর্ণ ব্রীজের বিষয় নিয়ে আগামি সমন্বয় সভায় তাকে আলাপ করতে একটু অনুরোধও করি। এ সময় তিনি বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সে ঘুষি লাগায় গায়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজাখালীতে একাধিক সড়কের উন্নয়ন কাজ চলছিল। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন চেয়ারম্যান বাবুল। এদিন ব্রীজের ওপর ফাঁটা অংশে ঢালাইকাজ চলছিল। চেয়ারম্যন গাড়ি থেকে নেমে কাজের তদারকি দেখতে যায়। এ সময় ইঞ্জিনিয়ার তার সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে গায়ে হাত তুলে। আমরা ওই দুর্নীতিবাজ প্রকৌশলীর দ্রুত অপসারণ চাই। এ বিষয়ে উপসহকারী আব্দুল আলিমের বক্তব্য নেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করা হয়। মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পুর্বিতা চাকমা বলেন, চট্টগ্রাম থেকে নির্বাহী প্রকৌশলী এসেছে। থানায় উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসেছি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×