হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৭:২০ অপরাহ্ন

পেকুয়া প্রতিনিধি::

কক্সবাজারের পেকুয়ায় সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।

সোমবার (২১ জুলাই) দিবাগত রাতে উপজেলার টইটং ইউনিয়নের ঢালারমুখ রমিজ পাড়া দুর্গম পাহাড়ী এলাকার আবুল কালামের বাড়িতে এঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানাগেছে, সোমবার দিবাগত গভীর রাতে ঢালারমুখ রমিজ পাডায় আবুল কালামের বাড়িতে চোরের দল হানা দেয়। বসত বাড়ির জানালা ভেঙে চোর বাড়ির ভেতরে প্রবেশ করে। এসময় চোরেরদল স্বর্ণের দুইটি আংটি, সৌর বিদ্যুতের ব্যাটারী, বৈদ্যুতিক ফ্যান,গ্যাসের চুলা, বিদেশি কম্বল, মোবাইল ও দুইটি পানির পাম্প সহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

প্রবাসীর স্ত্রী মুন্নী আকতার বলেন, আমি সোনাইয়া কাটা বাপের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সকালে এসে দেখতে পায় বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। কাপড় ছোপড় সহ জিনিস পত্র ঘরের মেঝোতে এলোমেলো ভাবে পড়ে রয়েছে। বাড়ির বারান্দায় উত্তর অংশে মাটির দেয়াল খুঁড়ে জানালা উপড়ে পেলানো হয়েছে। গত তিন মাসের ব্যবধানে বাড়িতে পাঁচ দফা চুরি সংঘটিত হয়েছে। চুরির উপদ্রব বেড়ে যাওয়ার পরেও কোন ধরনের প্রতিকার পাওয়া যাচ্ছেনা।

টইটং ইউপির গ্রাম পুলিশ শামসুল আলম ও খলিলুর রহমান জানান, খবর পেয়ে আমরা দুপুরের দিকে আবুল কালামের বাড়িতে গিয়েছিলাম ঘরটি পাহাড়ি এলাকায়। জানালা ভেঙে ভেতরে ঢুকেছে চোরেরদল।

পেকুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

পেকুয়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৭:২০ অপরাহ্ন
Print Image
পেকুয়া প্রতিনিধি:: কক্সবাজারের পেকুয়ায় সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সোমবার (২১ জুলাই) দিবাগত রাতে উপজেলার টইটং ইউনিয়নের ঢালারমুখ রমিজ পাড়া দুর্গম পাহাড়ী এলাকার আবুল কালামের বাড়িতে এঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানাগেছে, সোমবার দিবাগত গভীর রাতে ঢালারমুখ রমিজ পাডায় আবুল কালামের বাড়িতে চোরের দল হানা দেয়। বসত বাড়ির জানালা ভেঙে চোর বাড়ির ভেতরে প্রবেশ করে। এসময় চোরেরদল স্বর্ণের দুইটি আংটি, সৌর বিদ্যুতের ব্যাটারী, বৈদ্যুতিক ফ্যান,গ্যাসের চুলা, বিদেশি কম্বল, মোবাইল ও দুইটি পানির পাম্প সহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। প্রবাসীর স্ত্রী মুন্নী আকতার বলেন, আমি সোনাইয়া কাটা বাপের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সকালে এসে দেখতে পায় বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। কাপড় ছোপড় সহ জিনিস পত্র ঘরের মেঝোতে এলোমেলো ভাবে পড়ে রয়েছে। বাড়ির বারান্দায় উত্তর অংশে মাটির দেয়াল খুঁড়ে জানালা উপড়ে পেলানো হয়েছে। গত তিন মাসের ব্যবধানে বাড়িতে পাঁচ দফা চুরি সংঘটিত হয়েছে। চুরির উপদ্রব বেড়ে যাওয়ার পরেও কোন ধরনের প্রতিকার পাওয়া যাচ্ছেনা। টইটং ইউপির গ্রাম পুলিশ শামসুল আলম ও খলিলুর রহমান জানান, খবর পেয়ে আমরা দুপুরের দিকে আবুল কালামের বাড়িতে গিয়েছিলাম ঘরটি পাহাড়ি এলাকায়। জানালা ভেঙে ভেতরে ঢুকেছে চোরেরদল। পেকুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×