হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় মাতামুহুরী নদী থেকে হাত-পা বাঁধা টমটম চালকের লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ০৪:১১ অপরাহ্ন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি;:

হাত-পা বাঁধা অবস্থায় কক্সবাজারের পেকুয়ায় মাতামুহুরি নদী থেকে মুহাম্মদ মুজিব (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১টার দিকে পেকুয়া থানা পুলিশ উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা মোরারপাড়া এলাকায় নদীর চর থেকে তার লাশ উদ্ধার করে। মুজিব চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার ওমান প্রবাসী মোহাম্মদ আলীর ছেলে। পেশায় তিনি টমটম চালক।

জানাগেছে, মোরার পাড়া সকাল ১১টার দিকে মাতামুহুরি নদীর চরে কাঁদার ওপর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। ততক্ষনে নদীতে জোয়ার আসা শুরু করে। পেকুয়া থানা পুলিশ ও নৌ পুলিশের সহায়তায় দুপুর ১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। এসময় বেড়িবাঁধ থেকে একটি টমটম গাড়িও উদ্ধার করা হয়েছে।
নিহত মুজিবের চাচা জিয়াউর রহমান বলেন, মুজিব সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়িতে না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হয়। কিন্তু কোথাও তার খদিস মেলেনি। সকালে বিভিন্ন ফেসবুকে মাতামুহুরি নদীর চরে অজ্ঞাত ব্যক্তির লাশের খবর ছড়িয়ে পড়ে। পরে ফেসবুকের খবরের সুত্র ধরে মুজিবের লাশ সনাক্ত করি।
তিনি আরো বলেন, গত তিন মাস আগে ধার দেনা করে টমটম গাড়িটি ক্রয় করে। তার বাবা ওমানে থাকে। তবে পরিবারে অভাব অনটনের টানাপোড়েন চলছে। রিক্সা চালিয়ে পরিবারের খরচ চালাতেন মুজিব। তার ধারণা মুজিবকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয় দুষ্কৃতিকারীরা। অটোরিকশাটি বেড়িবাঁধের উপর পাওয়া গেছে। তবে ব্যাটারী খোলে নিয়ে গেছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, লাশ নৌ পুলিশ নিয়ে গেছ। আমরা তাদের কেবলমাত্র সহায়তা করেছি। লাশের হাত-পা বাঁধা ছিল।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পেকুয়ায় মাতামুহুরী নদী থেকে হাত-পা বাঁধা টমটম চালকের লাশ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় মাতামুহুরী নদী থেকে হাত-পা বাঁধা টমটম চালকের লাশ উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫, ০৪:১১ অপরাহ্ন
Print Image
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি;: হাত-পা বাঁধা অবস্থায় কক্সবাজারের পেকুয়ায় মাতামুহুরি নদী থেকে মুহাম্মদ মুজিব (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১টার দিকে পেকুয়া থানা পুলিশ উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা মোরারপাড়া এলাকায় নদীর চর থেকে তার লাশ উদ্ধার করে। মুজিব চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার ওমান প্রবাসী মোহাম্মদ আলীর ছেলে। পেশায় তিনি টমটম চালক। জানাগেছে, মোরার পাড়া সকাল ১১টার দিকে মাতামুহুরি নদীর চরে কাঁদার ওপর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। ততক্ষনে নদীতে জোয়ার আসা শুরু করে। পেকুয়া থানা পুলিশ ও নৌ পুলিশের সহায়তায় দুপুর ১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। এসময় বেড়িবাঁধ থেকে একটি টমটম গাড়িও উদ্ধার করা হয়েছে। নিহত মুজিবের চাচা জিয়াউর রহমান বলেন, মুজিব সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়িতে না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হয়। কিন্তু কোথাও তার খদিস মেলেনি। সকালে বিভিন্ন ফেসবুকে মাতামুহুরি নদীর চরে অজ্ঞাত ব্যক্তির লাশের খবর ছড়িয়ে পড়ে। পরে ফেসবুকের খবরের সুত্র ধরে মুজিবের লাশ সনাক্ত করি। তিনি আরো বলেন, গত তিন মাস আগে ধার দেনা করে টমটম গাড়িটি ক্রয় করে। তার বাবা ওমানে থাকে। তবে পরিবারে অভাব অনটনের টানাপোড়েন চলছে। রিক্সা চালিয়ে পরিবারের খরচ চালাতেন মুজিব। তার ধারণা মুজিবকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয় দুষ্কৃতিকারীরা। অটোরিকশাটি বেড়িবাঁধের উপর পাওয়া গেছে। তবে ব্যাটারী খোলে নিয়ে গেছে। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, লাশ নৌ পুলিশ নিয়ে গেছ। আমরা তাদের কেবলমাত্র সহায়তা করেছি। লাশের হাত-পা বাঁধা ছিল।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×