হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়া সদরের দক্ষিণ নন্দীর পাড়ায় দিনদুপুরে বৃদ্ধ কৃষকের টাকা ছিনতাই

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৯ এপ্রিল ২০২২, ১০:১২ অপরাহ্ন

উপকুলীয় প্রতিনিধি::

কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ নন্দীর পাড়ায় দিন দুপুরে ছৈয়দ আলম নামের এক বৃদ্ধ কৃষকের টাকা ছিনতাই করে নিয়ে গেছে এক চিহ্নিত সন্ত্রাসী। গত শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে ঘটেছে এ ঘটনা। ছিনতাইয়ের শিকার ছৈয়দ আলম(৬০) চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের জঙ্গলকাটা গ্রামের মোজাহের আহমদের পুত্র। তিনি এদিন তার মেয়ের শ^শুর বাড়ির এলাকা পেকুয়া সদরের নন্দীর পাড়া থেকে পাওনাদারের কাছ থেকে ৩০(ত্রিশ) হাজার টাকা নিয়ে চকরিয়ার কোনাখালীর জঙ্গলকাটাস্থ নিজ বাড়ী ফেরার পথে ছিনতাকারীর কবলে পড়ে।

ভুক্তভোগী ছৈয়দ আলম জানান; তিনি এ ঘটনায় পেকুয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন। তিনি আরও জানান; তার মেয়ের শ^শুর বাড়ি পেকুয়া উপজেলায় সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড নন্দীর পাড়ায়। তার মেয়ের জামাতা বিদেশ থাকেন। তাই তার মেয়ে বর্তমানে বাবার বাড়ীতে থাকেন। ছৈয়দ আলম নন্দীর পাড়ার এশাদু নামের অপর এক প্রবাসির স্ত্রীর কাছ থেকে পাওনা ৩০ হাজার টাকা নিয়ে বাড়ী ফেরার পথে ৯নং ওয়ার্ড নন্দীর পাড়াস্থ তিন মুখের রাস্তার ওপর পৌঁছলে ওই এলাকার আজিজুর রহমানের ছেলে একাধিক মামলার জেল ফেরত আসামী চিহ্নিত সন্ত্রাসী ফজল করিম (৩৬) বৃদ্ধ কৃষক ছৈয়দ আলমকে ভয়ভীতি দেখিয়ে তার ৩০(ত্রিশ)হাজার টাকা ছিনতাই করে নিয়ে চম্পট দেয়। এ ব্যাপারে ছৈয়দ আলম বাদী হয়ে ছিনতাইকারী ফজল করিমকে একমাত্র আসামী করে পেকুয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পেকুয়া থানা পুলিশ জানায়; তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। #

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

পেকুয়া সদরের দক্ষিণ নন্দীর পাড়ায় দিনদুপুরে বৃদ্ধ কৃষকের টাকা ছিনতাই

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়া সদরের দক্ষিণ নন্দীর পাড়ায় দিনদুপুরে বৃদ্ধ কৃষকের টাকা ছিনতাই

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৯ এপ্রিল ২০২২, ১০:১২ অপরাহ্ন
Print Image
উপকুলীয় প্রতিনিধি:: কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ নন্দীর পাড়ায় দিন দুপুরে ছৈয়দ আলম নামের এক বৃদ্ধ কৃষকের টাকা ছিনতাই করে নিয়ে গেছে এক চিহ্নিত সন্ত্রাসী। গত শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে ঘটেছে এ ঘটনা। ছিনতাইয়ের শিকার ছৈয়দ আলম(৬০) চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের জঙ্গলকাটা গ্রামের মোজাহের আহমদের পুত্র। তিনি এদিন তার মেয়ের শ^শুর বাড়ির এলাকা পেকুয়া সদরের নন্দীর পাড়া থেকে পাওনাদারের কাছ থেকে ৩০(ত্রিশ) হাজার টাকা নিয়ে চকরিয়ার কোনাখালীর জঙ্গলকাটাস্থ নিজ বাড়ী ফেরার পথে ছিনতাকারীর কবলে পড়ে। ভুক্তভোগী ছৈয়দ আলম জানান; তিনি এ ঘটনায় পেকুয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন। তিনি আরও জানান; তার মেয়ের শ^শুর বাড়ি পেকুয়া উপজেলায় সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড নন্দীর পাড়ায়। তার মেয়ের জামাতা বিদেশ থাকেন। তাই তার মেয়ে বর্তমানে বাবার বাড়ীতে থাকেন। ছৈয়দ আলম নন্দীর পাড়ার এশাদু নামের অপর এক প্রবাসির স্ত্রীর কাছ থেকে পাওনা ৩০ হাজার টাকা নিয়ে বাড়ী ফেরার পথে ৯নং ওয়ার্ড নন্দীর পাড়াস্থ তিন মুখের রাস্তার ওপর পৌঁছলে ওই এলাকার আজিজুর রহমানের ছেলে একাধিক মামলার জেল ফেরত আসামী চিহ্নিত সন্ত্রাসী ফজল করিম (৩৬) বৃদ্ধ কৃষক ছৈয়দ আলমকে ভয়ভীতি দেখিয়ে তার ৩০(ত্রিশ)হাজার টাকা ছিনতাই করে নিয়ে চম্পট দেয়। এ ব্যাপারে ছৈয়দ আলম বাদী হয়ে ছিনতাইকারী ফজল করিমকে একমাত্র আসামী করে পেকুয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পেকুয়া থানা পুলিশ জানায়; তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। #

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×