হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রথমবারের মতো বিপিএলের ড্রাফটে শাকিব খান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৪ অক্টোবর – প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) দল কিনেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের কসমেটিকস ব্র্যান্ড রিমার্ক-হারল্যান। আসন্ন বিপিএলে ‘ঢাকা ক্যাপিটালস’-এর মালিকানায় থাকছেন শাকিব খান।

বিপিএলের ডামাডোল ইতোমধ্যেই বাজতে শুরু করেছে। আজ সোমবার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে শুরু হয়েছে প্লেয়ার্স ড্রাফট।

যেখানে নিজের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে হাজির হয়েছেন শাকিব খান নিজেও। প্রথমবারের মতো ড্রাফট অনুষ্ঠানে থেকে দল গোছানোর ভূমিকায় দেখা যাবে এই নায়ককে।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

এর আগে বিপিএলের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে শাকিব খান বলেন, আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম বাছাই করতে দেশ-বিদেশের অনেক ক্রিকেটপ্রেমী মানুষের সাড়া পেয়েছি। যা দেখে সত্যি উচ্ছ্বসিত হয়েছি। তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ‘ঢাকা ক্যাপিটালস’।

আপনাদের সকলের সর্বোচ্চ সমর্থন ও ভালোবাসায় ঢাকা ক্যাপিটালস কাঙ্খিত সাফল্য অর্জন করবে, এটাই আমার বিশ্বাস- যোগ করেন শাকিব।

সাত দলের বিপিএল ২০২৫ (বিপিএলের ১১ তম আসর) এ নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস ও দুর্বার রাজশাহী। এরমাঝে চিটাগাং কিংস এর আগেও বিপিএলে ছিল। কিন্তু, একেবারেই নতুন সংযুক্তি ঢাকা ও রাজশাহী। সঙ্গত কারণেই তারা কোন ক্রিকেটার রিটেইন (ধরে রাখা) করতে পারেনি।

আইএ/ ১৪ অক্টোবর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

প্রথমবারের মতো বিপিএলের ড্রাফটে শাকিব খান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রথমবারের মতো বিপিএলের ড্রাফটে শাকিব খান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৪ অক্টোবর – প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) দল কিনেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের কসমেটিকস ব্র্যান্ড রিমার্ক-হারল্যান। আসন্ন বিপিএলে ‘ঢাকা ক্যাপিটালস’-এর মালিকানায় থাকছেন শাকিব খান।বিপিএলের ডামাডোল ইতোমধ্যেই বাজতে শুরু করেছে। আজ সোমবার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে শুরু হয়েছে প্লেয়ার্স ড্রাফট।যেখানে নিজের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে হাজির হয়েছেন শাকিব খান নিজেও। প্রথমবারের মতো ড্রাফট অনুষ্ঠানে থেকে দল গোছানোর ভূমিকায় দেখা যাবে এই নায়ককে।এর আগে বিপিএলের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে শাকিব খান বলেন, আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম বাছাই করতে দেশ-বিদেশের অনেক ক্রিকেটপ্রেমী মানুষের সাড়া পেয়েছি। যা দেখে সত্যি উচ্ছ্বসিত হয়েছি। তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ‘ঢাকা ক্যাপিটালস’।আপনাদের সকলের সর্বোচ্চ সমর্থন ও ভালোবাসায় ঢাকা ক্যাপিটালস কাঙ্খিত সাফল্য অর্জন করবে, এটাই আমার বিশ্বাস- যোগ করেন শাকিব।সাত দলের বিপিএল ২০২৫ (বিপিএলের ১১ তম আসর) এ নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস ও দুর্বার রাজশাহী। এরমাঝে চিটাগাং কিংস এর আগেও বিপিএলে ছিল। কিন্তু, একেবারেই নতুন সংযুক্তি ঢাকা ও রাজশাহী। সঙ্গত কারণেই তারা কোন ক্রিকেটার রিটেইন (ধরে রাখা) করতে পারেনি।আইএ/ ১৪ অক্টোবর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×