চট্টগ্রাম কলেজের গণিত বিভাগে প্রথম বর্ষে পাঁচ বিষয়ে অকৃতকার্য হয়ে দ্বিতীয় বর্ষে ওঠার সুযোগ না পাওয়া মু. আবু আবদুল্লাহ আজ দেশের গুরুত্বপূর্ণ ও বিশেষায়িত উপজেলা উখিয়ার নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
২০১২ সালে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েও কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাননি আবু আবদুল্লাহ। পরের বছর চট্টগ্রাম কলেজের গণিত বিভাগে ভর্তি হন তিনি। প্রথম বর্ষে পাঁচ বিষয়ে অকৃতকার্য হওয়ায় দ্বিতীয় বর্ষে ওঠার সুযোগ পাননি।
তাঁর শিক্ষাজীবনের এই একাডেমিক রেকর্ডের পর গুরুত্বপূর্ণ ও বিশেষায়িত একটি উপজেলার ভূমি প্রশাসনের দায়িত্ব পাওয়ায় তাঁর দক্ষতা, প্রস্তুতি ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে উখিয়ার মতো গুরুত্বপূর্ণ উপজেলার ভূমি প্রশাসনের দায়িত্ব পালনে প্রয়োজনীয় দক্ষতা ও সক্ষমতা তাঁর রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা।
উখিয়া একটি বিশেষায়িত উপজেলা। পর্যটন, রোহিঙ্গা জনগোষ্ঠী, আইনশৃঙ্খলা, মাদক, অপহরণ, চাঁদাবাজি ও সরকারি ভূমি অবৈধ দখলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে ঘিরে এখানে প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়। এর পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রমও রয়েছে। এমন একটি গুরুত্বপূর্ণ উপজেলায় দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে তাঁর যোগ্যতা, দক্ষতা ও দায়িত্ব পালনের সক্ষমতা কতটা প্রশাসনিকভাবে বিবেচনায় নেওয়া হয়েছে, সে প্রশ্নও সামনে এসেছে।
কক্সবাজারে বাসে ২৬ কেজি গাঁজা, নারীসহ গ্রেপ্তার ২
আবু আবদুল্লাহর শিক্ষাজীবনের একাডেমিক রেকর্ড সামনে আসার পর গুরুত্বপূর্ণ এই উপজেলার ভূমি প্রশাসনের দায়িত্ব পালনে তাঁর প্রস্তুতি ও দক্ষতা যথেষ্ট কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
৪১তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আবু আবদুল্লাহ এর আগে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ে শিক্ষানবিশ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নেজারত, সার্বিক ও সাধারণ, লাইসেন্স এবং জেএম শাখায় দায়িত্ব পালন করেছেন।
লক্ষ্মীপুরের মো. আবু আবদুল্লাহ ২০১০ সালে চট্টগ্রামের শেরশাহ কলোনি ডা. মজহারুল হক হাইস্কুল থেকে এসএসসিতে জিপিএ ৪ দশমিক ৬৯ পেয়ে উত্তীর্ণ হন। এইচএসসিতে তিনি জিপিএ-৫ পান। স্নাতকে তাঁর সিজিপিএ ৩ দশমিক ১১। পরে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত কুলগাঁও সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবেও কিছুদিন কর্মরত ছিলেন।
- উখিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ইউএনও পান্না আক্তার
- ক্যাম্পে নারী শিক্ষিকার উপর হামলা,রোহিঙ্গা গ্রেফতার!
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: প্রথম বর্ষে পাঁচ বিষয়ে অকৃতকার্য হয়ে দ্বিতীয় বর্ষে ওঠার সুযোগ না পাওয়া—সেই আবু আবদুল্লাহ এখন উখিয়ার এসি ল্যান্ড! সম্পর্কিত তথ্য কী?
উত্তর: চট্টগ্রাম কলেজের গণিত বিভাগে প্রথম বর্ষে পাঁচ বিষয়ে অকৃতকার্য হয়ে দ্বিতীয় বর্ষে ওঠার সুযোগ না পাওয়া মু. আবু আবদুল্লাহ আজ দেশের গুরুত্বপূর্ণ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন