হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রধানমন্ত্রীকে কটূক্তি, পেকুয়ায় বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যানসহ ৫ জনের নামে মামলা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২, ০৮:৩৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

কক্সবাজারের পেকুয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং বর্তমান সরকারের মন্ত্রীদের কটূক্তির অভিযোগে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে।

১৯ জুলাই মঙ্গলবার দুপুরে পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন। পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইনকে প্রধান আসামি করা হয়েছে।

মামলার অপর আসামিরা হলেন- মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুস চৌধুরী, পেকুয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক ফরহাদ হোসেন, মগনামা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের হেলালি ও মগনামা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল কবির।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

মামলার বাদী আবুল কাশেম বলেন, ‘গত শনিবার (১৬ জুলাই) বিকেলে মগনামা ইউনিয়ন পরিষদ ভবনের নিচ তলায় ইউনিয়ন মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও আওয়ামী লীগ দলকে অশ্রাব্য ভাষায় গালমন্দ করেন। বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্রী ভাষায় কটূক্তি করেন। মামলার অপর আসামিদের যোগসাজশে সরকারি প্রতিষ্ঠানের ভবনে দাঁড়িয়ে তার এ ধৃষ্টতা দেশের প্রচলিত আইনে অপরাধ। তাই সরকার প্রধানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে এই মামলা দায়ের করেছি।’

এদিকে, মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী দাবী করেন, পরিষদ ভবনে বিএনপির এ রাজনৈতিক অনুষ্ঠান আয়োজনের বিষয়ে তিনি অবগত ছিলেন না। ব্যক্তিগত কাজে তিনি ওইদিন কক্সবাজার অবস্থান ছিলেন। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষরা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে বিএনপির সাথে আমাকে মামলায় ফাঁসিয়েছেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ আলী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রীদের দিয়ে কটূক্তি করার অভিযোগে থানায় একটি ডিজিটাল নিরাপত্তা আইনে এজাহার দায়ের করা হয়েছে। এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

প্রধানমন্ত্রীকে কটূক্তি, পেকুয়ায় বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যানসহ ৫ জনের নামে মামলা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রধানমন্ত্রীকে কটূক্তি, পেকুয়ায় বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যানসহ ৫ জনের নামে মামলা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২, ০৮:৩৩ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:: কক্সবাজারের পেকুয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং বর্তমান সরকারের মন্ত্রীদের কটূক্তির অভিযোগে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। ১৯ জুলাই মঙ্গলবার দুপুরে পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন। পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইনকে প্রধান আসামি করা হয়েছে। মামলার অপর আসামিরা হলেন- মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুস চৌধুরী, পেকুয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক ফরহাদ হোসেন, মগনামা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের হেলালি ও মগনামা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল কবির। মামলার বাদী আবুল কাশেম বলেন, ‘গত শনিবার (১৬ জুলাই) বিকেলে মগনামা ইউনিয়ন পরিষদ ভবনের নিচ তলায় ইউনিয়ন মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও আওয়ামী লীগ দলকে অশ্রাব্য ভাষায় গালমন্দ করেন। বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্রী ভাষায় কটূক্তি করেন। মামলার অপর আসামিদের যোগসাজশে সরকারি প্রতিষ্ঠানের ভবনে দাঁড়িয়ে তার এ ধৃষ্টতা দেশের প্রচলিত আইনে অপরাধ। তাই সরকার প্রধানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে এই মামলা দায়ের করেছি।’ এদিকে, মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী দাবী করেন, পরিষদ ভবনে বিএনপির এ রাজনৈতিক অনুষ্ঠান আয়োজনের বিষয়ে তিনি অবগত ছিলেন না। ব্যক্তিগত কাজে তিনি ওইদিন কক্সবাজার অবস্থান ছিলেন। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষরা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে বিএনপির সাথে আমাকে মামলায় ফাঁসিয়েছেন। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ আলী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রীদের দিয়ে কটূক্তি করার অভিযোগে থানায় একটি ডিজিটাল নিরাপত্তা আইনে এজাহার দায়ের করা হয়েছে। এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×