হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফ বন্দরে রোহিঙ্গা শ্রমিক দিয়ে কাজ করা বন্ধ করতে হবে-অধ্যক্ষ আনোয়ারী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪, ১০:০৭ অপরাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি :

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন টেকনাফ উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে সফলভাবে সম্পন্ন হয়।

উপজেলা সভাপতি জায়নত উল্লাহর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা রবিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলার প্রধান উপদেষ্টা হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষের রচিত মানব গড়া মতবাদ দিয়ে শ্রমিকের অধিকার বাস্তবায়ন করা সম্ভব না। তাই বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম সংখ্যা গরিষ্ঠ মুসলিম দেশ এই বাংলাদেশে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ও ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে।

তিনি আরো বলেন, ইসলামী মূল্যবোধের সরকার প্রতিষ্ঠিত হলে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। গণবিপ্লবে পলাতক আওয়ামী স্বৈরশাসক আবার যাতে আসতে না পারে এবং তাদের যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

টেকনাফ স্থল বন্দরে রোহিঙ্গা শ্রমিক দিয়ে কাজ বন্ধ করা, জেলেদের মাছ ধরার অনুমতি ও বাহারছড়ায় বনকর্মীদের করা নিরীহ জনতাকে মামলা থেকে অব্যাহতি প্রসঙ্গে তিনি বলেন, আর যাতে উখিয়া-টেকনাফের মানুষ হয়রানি না হয়। কোনভাবেই সহ্য করা হবে এসব বিষয়।

প্রধান মেহমান ছিলেন-শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা শাখার সভাপতি শামসুল আলম বাহাদুর, তিনি বলেন, ইহকালে কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে শ্রমিকদের এগিয়ে আসতে হবে। যুগে যুগে শ্রমিক জনতা অবহেলার শিকার। এবার ৫ আগস্ট পরবর্তী সময়ে সরকারের উচিত শ্রমিকদের মূল্যায়ন করা।

বিশেষ অতিথি শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মহসিন, টেকনাফ উপজেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক মাওলানা রফিক উল্লাহ, উপদেষ্টা মাওলানা ফোরকান আহমদ, সরওয়ার কামাল সিকদার, মাওলানা আব্দুস সুবহান, জাহাঙ্গীর আলম, ছাত্রনেতা মুহাম্মদ তারেকুর রহমান, টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মুহাম্মদ ইসমাঈল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা অর্থ সম্পাদক জসিম উদ্দিন ও মাওলানা জহির আহমদ। দ্বি-বার্ষিক সম্মেলনে আগামী সেশনের জন্য নতুন কমিটি ঘোষনা করা হয়।

আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন-সভাপতি জায়নত উল্লাহ, সহ সভাপতি -মুহাম্মদ কাশেম, ছালামত উল্লাহ, সেক্রেটারি মুহাম্মদ ইসলাম, সহ-সেক্রেটারি হাবিব উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক -আলী আকবর, কোষাধ্যক্ষ-আবছার উদ্দিন, দপ্তর সম্পাদক -মুহাম্মদ আয়ুব, ট্রেড ইউনিয়ন সম্পাদক-সরওয়ার কামাল মিস্ত্রি, প্রচার ও প্রযুক্তি সম্পাদক-সিফাত ইসমাঈল, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক আব্দুল মোতালেব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক-বুলবুল সরওয়ার, আইন আদালত সম্পাদক-সায়েম উদ্দিন, পূণর্বাসন সম্পাদক-ছৈয়দুল আমিন, কর্মসংস্থান সম্পাদক-জসিম উদ্দিন, চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক-হেলাল উদ্দিন, কার্যকরী সদস্য-মুহাম্মদ ইয়াসিন। নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান-জেলা সেক্রেটারী মাওলানা মুহাম্মদ মহসিন ও নবনির্বাচিত সভাপতি জায়নত উল্লাহ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফ বন্দরে রোহিঙ্গা শ্রমিক দিয়ে কাজ করা বন্ধ করতে হবে-অধ্যক্ষ আনোয়ারী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফ বন্দরে রোহিঙ্গা শ্রমিক দিয়ে কাজ করা বন্ধ করতে হবে-অধ্যক্ষ আনোয়ারী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪, ১০:০৭ অপরাহ্ন
Print Image
সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন টেকনাফ উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে সফলভাবে সম্পন্ন হয়। উপজেলা সভাপতি জায়নত উল্লাহর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা রবিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলার প্রধান উপদেষ্টা হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষের রচিত মানব গড়া মতবাদ দিয়ে শ্রমিকের অধিকার বাস্তবায়ন করা সম্ভব না। তাই বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম সংখ্যা গরিষ্ঠ মুসলিম দেশ এই বাংলাদেশে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ও ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন, ইসলামী মূল্যবোধের সরকার প্রতিষ্ঠিত হলে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। গণবিপ্লবে পলাতক আওয়ামী স্বৈরশাসক আবার যাতে আসতে না পারে এবং তাদের যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। টেকনাফ স্থল বন্দরে রোহিঙ্গা শ্রমিক দিয়ে কাজ বন্ধ করা, জেলেদের মাছ ধরার অনুমতি ও বাহারছড়ায় বনকর্মীদের করা নিরীহ জনতাকে মামলা থেকে অব্যাহতি প্রসঙ্গে তিনি বলেন, আর যাতে উখিয়া-টেকনাফের মানুষ হয়রানি না হয়। কোনভাবেই সহ্য করা হবে এসব বিষয়। প্রধান মেহমান ছিলেন-শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা শাখার সভাপতি শামসুল আলম বাহাদুর, তিনি বলেন, ইহকালে কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে শ্রমিকদের এগিয়ে আসতে হবে। যুগে যুগে শ্রমিক জনতা অবহেলার শিকার। এবার ৫ আগস্ট পরবর্তী সময়ে সরকারের উচিত শ্রমিকদের মূল্যায়ন করা। বিশেষ অতিথি শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মহসিন, টেকনাফ উপজেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক মাওলানা রফিক উল্লাহ, উপদেষ্টা মাওলানা ফোরকান আহমদ, সরওয়ার কামাল সিকদার, মাওলানা আব্দুস সুবহান, জাহাঙ্গীর আলম, ছাত্রনেতা মুহাম্মদ তারেকুর রহমান, টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মুহাম্মদ ইসমাঈল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা অর্থ সম্পাদক জসিম উদ্দিন ও মাওলানা জহির আহমদ। দ্বি-বার্ষিক সম্মেলনে আগামী সেশনের জন্য নতুন কমিটি ঘোষনা করা হয়। আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন-সভাপতি জায়নত উল্লাহ, সহ সভাপতি -মুহাম্মদ কাশেম, ছালামত উল্লাহ, সেক্রেটারি মুহাম্মদ ইসলাম, সহ-সেক্রেটারি হাবিব উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক -আলী আকবর, কোষাধ্যক্ষ-আবছার উদ্দিন, দপ্তর সম্পাদক -মুহাম্মদ আয়ুব, ট্রেড ইউনিয়ন সম্পাদক-সরওয়ার কামাল মিস্ত্রি, প্রচার ও প্রযুক্তি সম্পাদক-সিফাত ইসমাঈল, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক আব্দুল মোতালেব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক-বুলবুল সরওয়ার, আইন আদালত সম্পাদক-সায়েম উদ্দিন, পূণর্বাসন সম্পাদক-ছৈয়দুল আমিন, কর্মসংস্থান সম্পাদক-জসিম উদ্দিন, চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক-হেলাল উদ্দিন, কার্যকরী সদস্য-মুহাম্মদ ইয়াসিন। নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান-জেলা সেক্রেটারী মাওলানা মুহাম্মদ মহসিন ও নবনির্বাচিত সভাপতি জায়নত উল্লাহ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×