ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একাধিক বিদেশি মন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনে পৃথক বৈঠকে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন।
বাংলাদেশের ২৭২ রানের জবাবে ১ উইকেটে ৮৯ রান নিয়ে চা-বিরতিতে ওয়েস্ট ইন্ডিজ
প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন প্রথমে সাক্ষাৎ করেন শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যমমন্ত্রী নালিন্দা জয়াতিষা। এরপর তার সঙ্গে সাক্ষাৎ করেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা। এছাড়া পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগবিষয়ক মন্ত্রী আহসান ইকবাল চৌধুরীও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এনএন/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬




মন্তব্য করুন