হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগ মোকাবিলায় সারা বিশ্বে রোল মডেল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৪ আগস্ট ২০২২, ০৭:৪৫ পূর্বাহ্ন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগ মোকাবিলায় সারা বিশ্বে রোল মডেল। তিনি বলেন, যেকোনো দুর্ভোগ ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতা আমাদের সরকারের রয়েছে।

শনিবার (১৩ আগস্ট) নিজ বাসভবনে সিংড়া উপজেলায় অসুস্থ ব্যক্তিদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, শামীমা হক রোজী এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-আমিন সরকার।

জুনাইদ আহমেদ পলক বলেন, ইউক্রেন যুদ্ধ সারা বিশ্বে প্রভাব ফেলেছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বেই তেল, চাল, ডাল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। কারণ রাশিয়া সারা বিশ্বে তেল, সার, গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল ইত্যাদি নিত্যপণ্য রপ্তানি করে থাকে। বর্তমানে পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে এসব বিক্রি করতে পারছে না। মাত্র কয়েক মাস এই দুর্ভোগ হতে পারে, এরপর আবার সবকিছু ঠিক হয়ে যাবে।

আরও পড়ুন

ডিসেম্বর-জানুয়ারিতে দেশে ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা, তীব্র হতে পারে ৩টি

তিনি বলেন, সব দুর্যোগ আমাদের ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হবে। শেখ হাসিনা করোনাকালে সংকট মোকাবিলা করেছেন। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে করোনা, বন্যাসহ প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ মোকাবিলা করে বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। দুর্ভোগ ও দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রী সারা বিশ্বে রোল মডেল।

পলক আরও বলেন, বিএনপি-জামায়াতের শাসনামলে তেল ও সারের জন্য কৃষকদের জীবন দিতে হয়েছে। তাদের শাসনামল ছিল সন্ত্রাসীদের অভয়ারণ্য। বিএনপি সরকার জনগণের সঙ্গে শুধু প্রতারণা করে গেছে। বিএনপির সময় বিদ্যুতের জন্য আন্দোলন করতে হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশকে শতভাগ বিদ্যুতায়িত করেছে। জনগণের বিপদে পাশে আছে। মসজিদ, মাদ্রাসা, মন্দির ও রাস্তাঘাটের অভূতপূর্ব উন্নয়ন করেছে।

পরে প্রতিমন্ত্রী পলক উপজেলার রামানন্দ-খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

সারাদেশ
Card Image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগ মোকাবিলায় সারা বিশ্বে রোল মডেল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগ মোকাবিলায় সারা বিশ্বে রোল মডেল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৪ আগস্ট ২০২২, ০৭:৪৫ পূর্বাহ্ন
Print Image
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগ মোকাবিলায় সারা বিশ্বে রোল মডেল। তিনি বলেন, যেকোনো দুর্ভোগ ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতা আমাদের সরকারের রয়েছে। শনিবার (১৩ আগস্ট) নিজ বাসভবনে সিংড়া উপজেলায় অসুস্থ ব্যক্তিদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, শামীমা হক রোজী এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-আমিন সরকার। জুনাইদ আহমেদ পলক বলেন, ইউক্রেন যুদ্ধ সারা বিশ্বে প্রভাব ফেলেছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বেই তেল, চাল, ডাল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। কারণ রাশিয়া সারা বিশ্বে তেল, সার, গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল ইত্যাদি নিত্যপণ্য রপ্তানি করে থাকে। বর্তমানে পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে এসব বিক্রি করতে পারছে না। মাত্র কয়েক মাস এই দুর্ভোগ হতে পারে, এরপর আবার সবকিছু ঠিক হয়ে যাবে। তিনি বলেন, সব দুর্যোগ আমাদের ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হবে। শেখ হাসিনা করোনাকালে সংকট মোকাবিলা করেছেন। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে করোনা, বন্যাসহ প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ মোকাবিলা করে বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। দুর্ভোগ ও দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রী সারা বিশ্বে রোল মডেল। পলক আরও বলেন, বিএনপি-জামায়াতের শাসনামলে তেল ও সারের জন্য কৃষকদের জীবন দিতে হয়েছে। তাদের শাসনামল ছিল সন্ত্রাসীদের অভয়ারণ্য। বিএনপি সরকার জনগণের সঙ্গে শুধু প্রতারণা করে গেছে। বিএনপির সময় বিদ্যুতের জন্য আন্দোলন করতে হয়েছে। প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশকে শতভাগ বিদ্যুতায়িত করেছে। জনগণের বিপদে পাশে আছে। মসজিদ, মাদ্রাসা, মন্দির ও রাস্তাঘাটের অভূতপূর্ব উন্নয়ন করেছে। পরে প্রতিমন্ত্রী পলক উপজেলার রামানন্দ-খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×