শিরোনাম ::
বগুড়ায় ৫শ টাকার জন্য যুবক খুন মরদেহ নিয়ে এসপি-ডিসি অফিস ঘেরাও, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ৭৩ জেলের মুক্তির একদিন পরই ফের ৫ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি কুড়িগ্রামে ভেঙে ফেলা আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, পরে ছিঁড়ে ফেললেন সমন্বয়ক ২০২৫ সালে কোস্ট গার্ডের সাফল্য ১৭ হাজার কোটি টাকার অবৈধ সম্পদ ও মাদক জব্দ শ্বশুরের প্রয়াণে কিয়ারা আদভানির আবেগঘন বার্তা শপথের পরদিন চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ডা. তাহের রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া ও ক্ষমতার ভারসাম্য: সংবিধান কী বলছে? সৌদির সঙ্গে মিল রেখে চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে রোজা শুরু সিএনজি-মোটরসাইকেল যোগে ইয়াবা পাচারের চেষ্টা, টেকনাফে ৮ কোটি ১০ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজটি আর সক্রিয় থাকছে না
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজটি আর সক্রিয় থাকছে না

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬


ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ‘চিফ অ্যাডভাইজার’ ফেসবুক পেজটি আর সক্রিয় থাকছে না। বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে ওই পেজ থেকে দেওয়া এক বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পেজটিতে দেওয়া পোস্টে উল্লেখ করা হয় যে গত ১৮ মাস সময়কাল জুড়ে সকলের সহায়তা ও অংশগ্রহণের জন্য কর্তৃপক্ষ আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে।

সেখানে আরও বলা হয় যে জনগণের সমর্থন এবং সমালোচনা তাদের যাত্রাকে আরও মূল্যবান ও সমৃদ্ধ করেছে। উল্লেখ্য ২০২৪ সালের ৮ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে এবং প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এরপর থেকেই এই অফিশিয়াল পেজটি ব্যবহার করে নিয়মিত সরকারের বিবৃতি ও বিভিন্ন কর্মকাণ্ডের খবর প্রচার করা হতো। এছাড়াও পেজটি থেকে নানা বিষয়ে জনগণকে অবহিত করতেন প্রধান উপদেষ্টা।

এস এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: