হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শপথের পরদিন চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ডা. তাহের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩২ অপরাহ্ন


সিঙ্গাপুর, ১৮ ফেব্রুয়ারি – শপথ গ্রহণের ঠিক পরদিন ব্যক্তিগত সফরে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও সদ্য নির্বাচিত সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার সকাল সাড়ে ৮টায় তাকে বহনকারী বিমানটি সিঙ্গাপুরের পথে রওনা হয়।

এই সফরে সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী প্রফেসর ডা. হাবিবা আক্তার চৌধুরী। চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। দলীয় সূত্রে জানা গেছে যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি সিঙ্গাপুরে গিয়েছেন।

আরও পড়ুন

সাগর-রুনি হত্যা মামলা: উচ্চপর্যায়ের টাস্কফোর্সকে আরও ৬ মাসের সময় দিলেন হাই কোর্ট

চিকিৎসার পাশাপাশি সেখানে অবস্থানরত বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে তার মতবিনিময় করার কথা রয়েছে। এই সফরের জন্য তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন। আগামী ২৫ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ১১ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন জামায়াতে ইসলামীর এই কেন্দ্রীয় নায়েবে আমির। মঙ্গলবার সকালে সংসদ ভবনে তিনি সংসদ সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।

এ এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শপথের পরদিন চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ডা. তাহের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শপথের পরদিন চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ডা. তাহের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
Print Image
[ad_1] সিঙ্গাপুর, ১৮ ফেব্রুয়ারি – শপথ গ্রহণের ঠিক পরদিন ব্যক্তিগত সফরে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও সদ্য নির্বাচিত সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার সকাল সাড়ে ৮টায় তাকে বহনকারী বিমানটি সিঙ্গাপুরের পথে রওনা হয়।এই সফরে সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী প্রফেসর ডা. হাবিবা আক্তার চৌধুরী। চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। দলীয় সূত্রে জানা গেছে যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি সিঙ্গাপুরে গিয়েছেন।চিকিৎসার পাশাপাশি সেখানে অবস্থানরত বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে তার মতবিনিময় করার কথা রয়েছে। এই সফরের জন্য তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন। আগামী ২৫ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।এর আগে গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ১১ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন জামায়াতে ইসলামীর এই কেন্দ্রীয় নায়েবে আমির। মঙ্গলবার সকালে সংসদ ভবনে তিনি সংসদ সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।এ এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×