হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বগুড়ায় ৫শ টাকার জন্য যুবক খুন মরদেহ নিয়ে এসপি-ডিসি অফিস ঘেরাও, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন


বগুড়া, ১৮ ফেব্রুয়ারি – বগুড়ায় মাদক কারবারির ছুরিকাঘাতে নিহত যুবক সুনীল বাঁশফোড়ের খুনিদের গ্রেপ্তারের দাবিতে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে তীব্র আন্দোলন গড়ে তুলেছে হরিজন সম্প্রদায়। বুধবার বেলা সাড়ে ১১টা থেকে মরদেহ নিয়ে শহরের সাতমাথায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন তারা।

এই বিক্ষোভ সমাবেশ থেকে খুনিদের গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি ২৪ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করা হয়েছে। জানা গেছে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের সেউজগাড়ি সুইপার কলোনি থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এসে পৌঁছালে সেখানে মরদেহ রেখে অবস্থান নেন বিক্ষোভকারীরা।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

এতে শহরের প্রধান প্রধান সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এরপর সাতমাথা থেকে মিছিলটি সরাসরি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয় এবং বিক্ষোভকারীরা অভিযুক্ত অনিকের ফাঁসিসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। প্রায় এক ঘণ্টা পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে রাখার পর বিক্ষোভকারীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান।

সেখানেও তাঁরা চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং দ্রুত বিচারের দাবি জানান। বিক্ষুব্ধ আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি অনিকসহ জড়িত অন্যদের গ্রেপ্তার করা না হলে বগুড়াসহ সারাদেশে পরিচ্ছন্নতাকর্মীরা অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ করে দেবেন। হরিজন সম্প্রদায়ের বগুড়া জেলা সভাপতি দিপক রাম ক্ষোভ প্রকাশ করে বলেন প্রকাশ্য দিবালোকে ৫০০ টাকার জন্য আমাদের এক ছেলেকে চাকু মেরে হত্যা করা হলো অথচ পুলিশ এখনো মূল আসামিকে ধরতে পারল না।

তিনি আরও জানান আমরা ২৪ ঘণ্টার সময় দিচ্ছি এবং এর মধ্যে আসামি ধরা না পড়লে কাল থেকে সারা দেশে পরিচ্ছন্নতাকর্মীরা কাজ বন্ধ করে দেবে। এ বিষয়ে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেন আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। তিনি জানান সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হচ্ছে এবং এরই মধ্যে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে যাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।

এ এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বগুড়ায় ৫শ টাকার জন্য যুবক খুন মরদেহ নিয়ে এসপি-ডিসি অফিস ঘেরাও, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বগুড়ায় ৫শ টাকার জন্য যুবক খুন মরদেহ নিয়ে এসপি-ডিসি অফিস ঘেরাও, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
Print Image
[ad_1] বগুড়া, ১৮ ফেব্রুয়ারি – বগুড়ায় মাদক কারবারির ছুরিকাঘাতে নিহত যুবক সুনীল বাঁশফোড়ের খুনিদের গ্রেপ্তারের দাবিতে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে তীব্র আন্দোলন গড়ে তুলেছে হরিজন সম্প্রদায়। বুধবার বেলা সাড়ে ১১টা থেকে মরদেহ নিয়ে শহরের সাতমাথায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন তারা।এই বিক্ষোভ সমাবেশ থেকে খুনিদের গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি ২৪ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করা হয়েছে। জানা গেছে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের সেউজগাড়ি সুইপার কলোনি থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এসে পৌঁছালে সেখানে মরদেহ রেখে অবস্থান নেন বিক্ষোভকারীরা।এতে শহরের প্রধান প্রধান সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এরপর সাতমাথা থেকে মিছিলটি সরাসরি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয় এবং বিক্ষোভকারীরা অভিযুক্ত অনিকের ফাঁসিসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। প্রায় এক ঘণ্টা পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে রাখার পর বিক্ষোভকারীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান।সেখানেও তাঁরা চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং দ্রুত বিচারের দাবি জানান। বিক্ষুব্ধ আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি অনিকসহ জড়িত অন্যদের গ্রেপ্তার করা না হলে বগুড়াসহ সারাদেশে পরিচ্ছন্নতাকর্মীরা অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ করে দেবেন। হরিজন সম্প্রদায়ের বগুড়া জেলা সভাপতি দিপক রাম ক্ষোভ প্রকাশ করে বলেন প্রকাশ্য দিবালোকে ৫০০ টাকার জন্য আমাদের এক ছেলেকে চাকু মেরে হত্যা করা হলো অথচ পুলিশ এখনো মূল আসামিকে ধরতে পারল না।তিনি আরও জানান আমরা ২৪ ঘণ্টার সময় দিচ্ছি এবং এর মধ্যে আসামি ধরা না পড়লে কাল থেকে সারা দেশে পরিচ্ছন্নতাকর্মীরা কাজ বন্ধ করে দেবে। এ বিষয়ে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেন আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। তিনি জানান সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হচ্ছে এবং এরই মধ্যে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে যাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।এ এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×