হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা ছাড়া আধুনিক নগর গড়া সম্ভব নয়: আইজিপি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন


ঢাকা, ১১ মার্চ – ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থাপনাকে অবশ্যই প্রযুক্তিনির্ভর হতে হবে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। তিনি জানান, স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট ছাড়া আধুনিক নগর ব্যবস্থাপনা কোনোভাবেই সম্ভব নয়।

বুধবার ১১ মার্চ পুলিশ স্টাফ কলেজে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

ঢাকায় নগর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং টেকসই সমাধান অনুসন্ধানের লক্ষ্যে এই দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার প্রতিপাদ্য ছিল ঢাকায় নগর ট্রাফিক ব্যবস্থাপনা চ্যালেঞ্জ, উদ্ভাবন ও অগ্রগতির দিকনির্দেশনা।

আইজিপি তার বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশ দ্রুত নগরায়ণের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। যানবাহনের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি নগর অর্থনীতির সম্প্রসারণ এবং মানুষের চলাচল বৃদ্ধি পাওয়ায় সড়ক ব্যবস্থাপনা এখন রাষ্ট্রের অন্যতম প্রধান চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগরীর যানজট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যে বিশেষ নির্দেশনা দিয়েছেন বলেও তিনি জানান।

কর্মশালার মূল লক্ষ্য ছিল ঢাকা মহানগরে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য বাস্তবমুখী নীতিগত সুপারিশ ও কর্মপরিকল্পনা প্রণয়ন করা। অংশগ্রহণকারীরা ট্রাফিক আইন প্রয়োগের কার্যকারিতা মূল্যায়ন, গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন, রিকশা ও অন্যান্য অযান্ত্রিক পরিবহনের সমন্বিত ব্যবস্থাপনা, অবৈধ পার্কিং সমস্যা এবং ভবিষ্যৎ নগর পরিবহন পরিকল্পনার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

কর্মশালায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ এবং অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিন। সমাপনী বক্তব্য রাখেন ডিএমপি কমিশনার মো. সরওয়ার।

এনএন/ ১১ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা ছাড়া আধুনিক নগর গড়া সম্ভব নয়: আইজিপি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা ছাড়া আধুনিক নগর গড়া সম্ভব নয়: আইজিপি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১১ মার্চ – ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থাপনাকে অবশ্যই প্রযুক্তিনির্ভর হতে হবে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। তিনি জানান, স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট ছাড়া আধুনিক নগর ব্যবস্থাপনা কোনোভাবেই সম্ভব নয়।বুধবার ১১ মার্চ পুলিশ স্টাফ কলেজে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ঢাকায় নগর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং টেকসই সমাধান অনুসন্ধানের লক্ষ্যে এই দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার প্রতিপাদ্য ছিল ঢাকায় নগর ট্রাফিক ব্যবস্থাপনা চ্যালেঞ্জ, উদ্ভাবন ও অগ্রগতির দিকনির্দেশনা।আইজিপি তার বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশ দ্রুত নগরায়ণের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। যানবাহনের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি নগর অর্থনীতির সম্প্রসারণ এবং মানুষের চলাচল বৃদ্ধি পাওয়ায় সড়ক ব্যবস্থাপনা এখন রাষ্ট্রের অন্যতম প্রধান চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।ঢাকা মহানগরীর যানজট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যে বিশেষ নির্দেশনা দিয়েছেন বলেও তিনি জানান।কর্মশালার মূল লক্ষ্য ছিল ঢাকা মহানগরে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য বাস্তবমুখী নীতিগত সুপারিশ ও কর্মপরিকল্পনা প্রণয়ন করা। অংশগ্রহণকারীরা ট্রাফিক আইন প্রয়োগের কার্যকারিতা মূল্যায়ন, গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন, রিকশা ও অন্যান্য অযান্ত্রিক পরিবহনের সমন্বিত ব্যবস্থাপনা, অবৈধ পার্কিং সমস্যা এবং ভবিষ্যৎ নগর পরিবহন পরিকল্পনার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।কর্মশালায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ এবং অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিন। সমাপনী বক্তব্য রাখেন ডিএমপি কমিশনার মো. সরওয়ার।এনএন/ ১১ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×