হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখনো নিখোঁজ তিন শিক্ষার্থী ও দুজন অভিভাবক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন


ঢাকা, ২৪ জুলাই – মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী অ্যাকাডেমিক ভবনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে গণমাধ্যমে এ বিবৃতি পাঠানো হয়।

বিবৃতির তথ্যমতে, মর্মান্তিক এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৮ জন শিক্ষার্থী, দুজন শিক্ষক ও দুজন অভিভাবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তারা। এছাড়া তিনজন শিক্ষার্থী ও দুজন অভিভাবক এখনো নিখোঁজ বলে জানানো হয়েছে।

আরও পড়ুন

সৌদি আরবে মক্কা ও মদিনাসহ একাধিক অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা: শনিবার পর্যন্ত চরম সতর্কবার্তা

বিবৃতিতে বলা হয়েছে, গত ২১ জুলাই দুপুর ১টা ১২ মিনিট থেকে ১টা ১৪ মিনিটের মধ্যে রাজধানীর দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয় এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান। এতে গুরুতর আহত হয়েছেন ৫১ জন, যাদের মধ্যে শিক্ষার্থী রয়েছেন ৪০ জন। বাকিদের মধ্যে সাতজন শিক্ষক, একজন অভিভাবক, একজন আয়া ও একজন পিয়ন। এখনো নিখোঁজ তিনজন শিক্ষার্থী ও দুজন অভিভাবক।

মাইলস্টোন কর্তৃপক্ষ জানায়, ২২ জুলাই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহত ও আহতদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদ, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ বিমানবাহিনী, স্বাস্থ্য অধিদপ্তর, গণমাধ্যম ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষার্থী ও সন্তান হারানোর এ চরম শোকসন্তপ্ত অবস্থায় যারা আমাদের পাশে ছিলেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা সবার দোয়া ও সহমর্মিতা কামনা করছি।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখনো নিখোঁজ তিন শিক্ষার্থী ও দুজন অভিভাবক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখনো নিখোঁজ তিন শিক্ষার্থী ও দুজন অভিভাবক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৪ জুলাই – মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী অ্যাকাডেমিক ভবনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে গণমাধ্যমে এ বিবৃতি পাঠানো হয়।বিবৃতির তথ্যমতে, মর্মান্তিক এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৮ জন শিক্ষার্থী, দুজন শিক্ষক ও দুজন অভিভাবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তারা। এছাড়া তিনজন শিক্ষার্থী ও দুজন অভিভাবক এখনো নিখোঁজ বলে জানানো হয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, গত ২১ জুলাই দুপুর ১টা ১২ মিনিট থেকে ১টা ১৪ মিনিটের মধ্যে রাজধানীর দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয় এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান। এতে গুরুতর আহত হয়েছেন ৫১ জন, যাদের মধ্যে শিক্ষার্থী রয়েছেন ৪০ জন। বাকিদের মধ্যে সাতজন শিক্ষক, একজন অভিভাবক, একজন আয়া ও একজন পিয়ন। এখনো নিখোঁজ তিনজন শিক্ষার্থী ও দুজন অভিভাবক।মাইলস্টোন কর্তৃপক্ষ জানায়, ২২ জুলাই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহত ও আহতদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদ, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ বিমানবাহিনী, স্বাস্থ্য অধিদপ্তর, গণমাধ্যম ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষার্থী ও সন্তান হারানোর এ চরম শোকসন্তপ্ত অবস্থায় যারা আমাদের পাশে ছিলেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা সবার দোয়া ও সহমর্মিতা কামনা করছি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×