হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রসেনজিতের ১০ হাজার গাছ উপহার দিলেন দেবকে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৬ জুন ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৩ জুন – ওপার বাংলার দুই জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চ্যাটার্জি ও দেব। ক্যারিয়ারে একসঙ্গে অনেকটা পথ পেরিয়েছেন তারা। সুসময় কি দুঃসময়, পাশে থেকেছেন একে অপরের।

সম্প্রতি ভারতের লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্র থেকে জিতে তৃণমূল থেকে সাংসদ হয়েছেন দেব। কথা দিয়েছিলেন, নির্বাচনে যে কয়টা ভোট পাবেন, সে কয়টা গাছ লাগাবেন তিনি। ভোটে জিতে কথা মতই কাজ শুরু করেছেন এই অভিনেতা। আর এমন মহৎ উদ্যোগে দেবের দিকে হাত বাড়িয়ে দিলেন টালিউডের বুম্বাদা খ্যাত প্রসেনজিৎ। প্রমাণ করলেন, যেকোনো মুহূর্তেই দেবের পাশে আছেন তার বুম্বাদা।

দেবের বৃক্ষরোপণের উদ্যোগে শামিল হয়ে ১০ হাজার গাছ উপহার দিয়েছেন প্রসেনজিৎ। দেবকে প্রশংসা জানিয়ে এক্স হ্যান্ডেলে প্রসেনজিৎ লেখেন, ‘দারুণ উদ্যোগ দেব। আমি সাথে আছি… আমার তরফ থেকে রইল ১০,০০০ গাছ।’

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

এর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৃক্ষরোপণের উদ্যোগ প্রসঙ্গে দেব বলেন, ‘ভারতবর্ষের ইতিহাসে আজ অবধি কোনও সাংসদ এমন উদ্যোগ নিয়েছেন বলে আমার জানা নেই। যদি অন্তত ৪০-৫০ শতাংশ সাংসদ নিজেদের সংসদীয় কেন্দ্রে বৃক্ষরোপণের উদ্যোগ নেন, তাহলে আমাদের দেশে সবুজায়ন হবে। বদলে যাবে চেহারাও।’

নির্বাচনে ঘাটাল থেকে দেব মোট ৮ লক্ষ ৩৭ হাজার ৯৯০টি ভোট পেয়েছেন। সেই মতোই কথা রাখতে চলেছেন এই তারকা সাংসদ।

এদিকে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া প্রসেনজিতের বক্তব্য, এর আগেও তিনি দেবের নানা রকম সমাজকল্যাণমূলক উদ্যোগের সঙ্গে জড়িয়ে ছিলেন। তাই এবারও কোনো ব্যতিক্রম ঘটালেন না এই অভিনেতা।

আইএ/ ১৩ জুন ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

প্রসেনজিতের ১০ হাজার গাছ উপহার দিলেন দেবকে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রসেনজিতের ১০ হাজার গাছ উপহার দিলেন দেবকে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৬ জুন ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৩ জুন – ওপার বাংলার দুই জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চ্যাটার্জি ও দেব। ক্যারিয়ারে একসঙ্গে অনেকটা পথ পেরিয়েছেন তারা। সুসময় কি দুঃসময়, পাশে থেকেছেন একে অপরের।সম্প্রতি ভারতের লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্র থেকে জিতে তৃণমূল থেকে সাংসদ হয়েছেন দেব। কথা দিয়েছিলেন, নির্বাচনে যে কয়টা ভোট পাবেন, সে কয়টা গাছ লাগাবেন তিনি। ভোটে জিতে কথা মতই কাজ শুরু করেছেন এই অভিনেতা। আর এমন মহৎ উদ্যোগে দেবের দিকে হাত বাড়িয়ে দিলেন টালিউডের বুম্বাদা খ্যাত প্রসেনজিৎ। প্রমাণ করলেন, যেকোনো মুহূর্তেই দেবের পাশে আছেন তার বুম্বাদা।দেবের বৃক্ষরোপণের উদ্যোগে শামিল হয়ে ১০ হাজার গাছ উপহার দিয়েছেন প্রসেনজিৎ। দেবকে প্রশংসা জানিয়ে এক্স হ্যান্ডেলে প্রসেনজিৎ লেখেন, ‘দারুণ উদ্যোগ দেব। আমি সাথে আছি… আমার তরফ থেকে রইল ১০,০০০ গাছ।’এর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৃক্ষরোপণের উদ্যোগ প্রসঙ্গে দেব বলেন, ‘ভারতবর্ষের ইতিহাসে আজ অবধি কোনও সাংসদ এমন উদ্যোগ নিয়েছেন বলে আমার জানা নেই। যদি অন্তত ৪০-৫০ শতাংশ সাংসদ নিজেদের সংসদীয় কেন্দ্রে বৃক্ষরোপণের উদ্যোগ নেন, তাহলে আমাদের দেশে সবুজায়ন হবে। বদলে যাবে চেহারাও।’নির্বাচনে ঘাটাল থেকে দেব মোট ৮ লক্ষ ৩৭ হাজার ৯৯০টি ভোট পেয়েছেন। সেই মতোই কথা রাখতে চলেছেন এই তারকা সাংসদ।এদিকে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া প্রসেনজিতের বক্তব্য, এর আগেও তিনি দেবের নানা রকম সমাজকল্যাণমূলক উদ্যোগের সঙ্গে জড়িয়ে ছিলেন। তাই এবারও কোনো ব্যতিক্রম ঘটালেন না এই অভিনেতা।আইএ/ ১৩ জুন ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×