হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রস্মিতাকে বিয়ে করে অনুপম বললেন ‘নতুন করে’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩ মার্চ ২০২৪, ১২:০৭ অপরাহ্ন


কলকাতা, ০৩ মার্চ – শনিবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিয়ের একটি ছবি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন অনুপম। ক্যাপশনে গায়ক লেখেন, ‘নতুন করে’।

ছবিতে দেখা যায়, গোলাপি বেনারসি শাড়ির সঙ্গে গয়না ও হালকা মেকআপে নিজেকে সাজিয়েছেন প্রস্মিতা পাল। অপরদিকে অনুপমকে দেখা গেছে পাঞ্জাবিতে একদম সাদামাঠাভাবেই।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা গেছে, ২ মার্চ বিয়ের কথা থাকলেও অনুপম বিয়ে করেন ১ মার্চ। তবে কথা অনুযায়ী, শনিবার (২ মার্চ) সন্ধ্যায় দক্ষিণ কলকাতার এক ক্লাবে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়। সেই আয়োজনে হাস্যোজ্জ্বল ভঙ্গিমায় ক্যামেরার সামনে ধরা দিলেন নবদম্পতি।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

অনুপম এবং প্রশ্মিতার রিসেপশন
দক্ষিণ কলকাতার একটি অভিজাত ক্লাবে শনিবার বিকেলে তাদের রিসেপশন হয়। সেখানে উপস্থিত ছিলেন টালিউডের এক ঝাঁক তারকা। চন্দ্রবিন্দুর উপল সেনগুপ্ত, অনিন্দ্য চট্টোপাধ্যায়, চন্দ্রিল ভট্টাচার্য, লোপামুদ্রা মিত্র, জয় সরকার, সৃজিত মুখোপাধ্যায়, প্রবুদ্ধ রাহা, অনুপম রায়ের ব্যান্ডের সদস্যরা প্রমুখ উপস্থিত ছিলেন।

এটি অনুপমের তৃতীয় বিয়ে। এর আগে ২০২১ সালে অনুপমের দ্বিতীয় স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। তারপর গত বছর ২৭ নভেম্বর পিয়াকে বিয়ে করেন অভিনেতা, পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। অন্যদিকে প্রশ্মিতারও এটি দ্বিতীয় বিয়ে।

অনুপম ও প্রস্মিতার আলাপ পরিচয় বহু বছরের। যদিও এতদিন ছিল কেবলই পেশাগত আলাপ। তারপর বন্ধুত্ব এবং সেখান থেকেই প্রেম। এবার স্বামী-স্ত্রী হলেন তারা। প্রস্মিতা-অনুপমের প্রেমের জল্পনাটা অনেক দিন ধরেই চলছিল। অবশেষে ফেব্রুয়ারির শেষে সেটা স্বীকার করে নেন অনুপম।

আইএ/ ০৩ মার্চ ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

প্রস্মিতাকে বিয়ে করে অনুপম বললেন ‘নতুন করে’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রস্মিতাকে বিয়ে করে অনুপম বললেন ‘নতুন করে’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩ মার্চ ২০২৪, ১২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ০৩ মার্চ – শনিবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিয়ের একটি ছবি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন অনুপম। ক্যাপশনে গায়ক লেখেন, ‘নতুন করে’। ছবিতে দেখা যায়, গোলাপি বেনারসি শাড়ির সঙ্গে গয়না ও হালকা মেকআপে নিজেকে সাজিয়েছেন প্রস্মিতা পাল। অপরদিকে অনুপমকে দেখা গেছে পাঞ্জাবিতে একদম সাদামাঠাভাবেই। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা গেছে, ২ মার্চ বিয়ের কথা থাকলেও অনুপম বিয়ে করেন ১ মার্চ। তবে কথা অনুযায়ী, শনিবার (২ মার্চ) সন্ধ্যায় দক্ষিণ কলকাতার এক ক্লাবে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়। সেই আয়োজনে হাস্যোজ্জ্বল ভঙ্গিমায় ক্যামেরার সামনে ধরা দিলেন নবদম্পতি। অনুপম এবং প্রশ্মিতার রিসেপশনদক্ষিণ কলকাতার একটি অভিজাত ক্লাবে শনিবার বিকেলে তাদের রিসেপশন হয়। সেখানে উপস্থিত ছিলেন টালিউডের এক ঝাঁক তারকা। চন্দ্রবিন্দুর উপল সেনগুপ্ত, অনিন্দ্য চট্টোপাধ্যায়, চন্দ্রিল ভট্টাচার্য, লোপামুদ্রা মিত্র, জয় সরকার, সৃজিত মুখোপাধ্যায়, প্রবুদ্ধ রাহা, অনুপম রায়ের ব্যান্ডের সদস্যরা প্রমুখ উপস্থিত ছিলেন। এটি অনুপমের তৃতীয় বিয়ে। এর আগে ২০২১ সালে অনুপমের দ্বিতীয় স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। তারপর গত বছর ২৭ নভেম্বর পিয়াকে বিয়ে করেন অভিনেতা, পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। অন্যদিকে প্রশ্মিতারও এটি দ্বিতীয় বিয়ে। অনুপম ও প্রস্মিতার আলাপ পরিচয় বহু বছরের। যদিও এতদিন ছিল কেবলই পেশাগত আলাপ। তারপর বন্ধুত্ব এবং সেখান থেকেই প্রেম। এবার স্বামী-স্ত্রী হলেন তারা। প্রস্মিতা-অনুপমের প্রেমের জল্পনাটা অনেক দিন ধরেই চলছিল। অবশেষে ফেব্রুয়ারির শেষে সেটা স্বীকার করে নেন অনুপম। আইএ/ ০৩ মার্চ ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×