হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রাক্তনকে শ্রদ্ধাজ্ঞাপন বর্তমানের, প্রয়াত মনমোহন সিংয়ের বাসভবনে মোদী, শনিবার শেষকৃত্য

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন


নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর – ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং গতকাল বৃহস্পতিবার রাতে মারা গেছেন। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে আজ শুক্রবার সকালে তার বাসভবনে যান নরেন্দ্র মোদি। এ সময় তার সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ছিলেন।

এদিকে মনমোহনের শেষকৃত্য সম্পন্ন হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এএনআই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

জানা গেছে, এই এক সপ্তাহ দেশের সমস্ত সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সরকারি স্তরে কোনো বিনোদন অনুষ্ঠান হবে না। এছাড়া কংগ্রেসের সব রাজনৈতিক দপ্তরেও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সাত দিন দলের সমস্ত কর্মসূচি বাতিল করেছে কংগ্রেস।

এদিকে আগামী শনিবার প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর দেহ দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে নিয়ে যাওয়া হবে। সেখানে রাজনৈতিক নেতা থেকে শুরু করে অনুগামী এবং দলের সমর্থকরা তাকে শ্রদ্ধা জানাতে পারবেন। এদিন রাজঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা যায়।

এ প্রসঙ্গে কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল জানান, আগামী শনিবার নয়াদিল্লিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহনের শেষকৃত্য সম্পন্ন হবে। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

প্রাক্তনকে শ্রদ্ধাজ্ঞাপন বর্তমানের, প্রয়াত মনমোহন সিংয়ের বাসভবনে মোদী, শনিবার শেষকৃত্য

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রাক্তনকে শ্রদ্ধাজ্ঞাপন বর্তমানের, প্রয়াত মনমোহন সিংয়ের বাসভবনে মোদী, শনিবার শেষকৃত্য

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর – ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং গতকাল বৃহস্পতিবার রাতে মারা গেছেন। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে আজ শুক্রবার সকালে তার বাসভবনে যান নরেন্দ্র মোদি। এ সময় তার সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ছিলেন।এদিকে মনমোহনের শেষকৃত্য সম্পন্ন হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এএনআই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ।জানা গেছে, এই এক সপ্তাহ দেশের সমস্ত সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সরকারি স্তরে কোনো বিনোদন অনুষ্ঠান হবে না। এছাড়া কংগ্রেসের সব রাজনৈতিক দপ্তরেও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সাত দিন দলের সমস্ত কর্মসূচি বাতিল করেছে কংগ্রেস।এদিকে আগামী শনিবার প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর দেহ দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে নিয়ে যাওয়া হবে। সেখানে রাজনৈতিক নেতা থেকে শুরু করে অনুগামী এবং দলের সমর্থকরা তাকে শ্রদ্ধা জানাতে পারবেন। এদিন রাজঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা যায়।এ প্রসঙ্গে কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল জানান, আগামী শনিবার নয়াদিল্লিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহনের শেষকৃত্য সম্পন্ন হবে। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×