
ব্রাহ্মণবাড়িয়া, ১২ মার্চ – ব্রাহ্মণবাড়িয়ার কসবার বায়েক ইউনিয়নে আরও একটি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৬০ বিজিবি সুলতানপুরের অধীনে স্থাপিত এটির নাম ‘খাদলা বিওপি’।
বুধবার (১২ মার্চ) বিকেলে এর উদ্বোধন করেন সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির।
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ
বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির জানিয়েছেন, কসবা সীমান্তপথে এপার-ওপার অবৈধ অনুপ্রবেশ, সব ধরনের চোরাচালানসহ অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে এ সীমান্তের নিরাপত্তা জোরদার করার জন্যই স্থাপন করা হয়েছে এ বিওপি। উদ্বোধনের পরপরই এর কার্যক্রম শুরু হয়েছে পুরোদমে। খাদলা বিওপির জওয়ানরা সর্বদা সতর্কাবস্থায় থাকবে।
এ সময় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমানসহ আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মতিউর রহমান।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১২ মার্চ ২০২৫




মন্তব্য করুন