হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের স্থানান্তর করতে হবে যোগ্য এজেন্সির অধীনে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন


ঢাকা, ২২ সেপ্টেম্বর – আগামী বছরের হজে যোগ্য তালিকায় অন্তর্ভুক্ত না হওয়া (অযোগ্য) এজেন্সিগুলোর অধীনে প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে যোগ্য এজেন্সির অধীনে স্থানান্তর করতে হবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয় থেকে হজ এজেন্সি মালিকদের কাছে পাঠানো এক চিঠি থেকে এই তথ্য জানা গেছে।

আরও পড়ুন

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, আগের পরীক্ষা গ্রহণযোগ্য নয়

এতে বলা হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সব হজ এজেন্সির মালিক বা প্রতিনিধিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এ পর্যন্ত ৭০২টি হজ এজেন্সি হজ ২০২৬ সালের যোগ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। যোগ্য তালিকায় অন্তর্ভুক্ত না হওয়া যেসব এজেন্সির প্রাক-নিবন্ধিত হজযাত্রী রয়েছে তাদের যোগ্য তালিকায় প্রকাশিত যে কোনো এজেন্সিতে স্থানান্তর করে হজযাত্রীদের হজে গমন নিশ্চিত করা প্রয়োজন।

সেই পরিপ্রেক্ষিতে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যোগ্য তালিকায় প্রকাশিত হজ এজেন্সিতে হজযাত্রী স্থানান্তর করার লক্ষ্যে যোগ্য তালিকায় অন্তর্ভুক্ত না হওয়া হজ এজেন্সির ইউজার সক্রিয় করা হয়েছে।

এমতাবস্থায় আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে যোগ্য তালিকায় অপ্রকাশিত হজ এজেন্সিগুলোকে তার অধীনের প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের যোগ্য তালিকার যে কোনো হজ এজেন্সিতে স্থানান্তর করার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের স্থানান্তর করতে হবে যোগ্য এজেন্সির অধীনে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের স্থানান্তর করতে হবে যোগ্য এজেন্সির অধীনে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২২ সেপ্টেম্বর – আগামী বছরের হজে যোগ্য তালিকায় অন্তর্ভুক্ত না হওয়া (অযোগ্য) এজেন্সিগুলোর অধীনে প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে যোগ্য এজেন্সির অধীনে স্থানান্তর করতে হবে।সোমবার (২২ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয় থেকে হজ এজেন্সি মালিকদের কাছে পাঠানো এক চিঠি থেকে এই তথ্য জানা গেছে।এতে বলা হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সব হজ এজেন্সির মালিক বা প্রতিনিধিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এ পর্যন্ত ৭০২টি হজ এজেন্সি হজ ২০২৬ সালের যোগ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। যোগ্য তালিকায় অন্তর্ভুক্ত না হওয়া যেসব এজেন্সির প্রাক-নিবন্ধিত হজযাত্রী রয়েছে তাদের যোগ্য তালিকায় প্রকাশিত যে কোনো এজেন্সিতে স্থানান্তর করে হজযাত্রীদের হজে গমন নিশ্চিত করা প্রয়োজন।সেই পরিপ্রেক্ষিতে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যোগ্য তালিকায় প্রকাশিত হজ এজেন্সিতে হজযাত্রী স্থানান্তর করার লক্ষ্যে যোগ্য তালিকায় অন্তর্ভুক্ত না হওয়া হজ এজেন্সির ইউজার সক্রিয় করা হয়েছে।এমতাবস্থায় আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে যোগ্য তালিকায় অপ্রকাশিত হজ এজেন্সিগুলোকে তার অধীনের প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের যোগ্য তালিকার যে কোনো হজ এজেন্সিতে স্থানান্তর করার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×