হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রায় ১০০ কোটিতে বাংলো কিনলেন জন আব্রাহাম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৪ জানুয়ারি ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন


মুম্বাই, ০৪ জানুয়ারি – ক্যারিয়ারের শুরু থেকেই বলিউড সেনসেশ তকমা পেয়েছেন জন আব্রাহাম। নতুন বছরের শুরুতেই ভক্তদের দারুণ এক সুখবর দিয়েছেন তিনি। না, কোনো ছবির ঘোষণা নয়। শোনা যাচ্ছে, বিলাসবহুল এক বাংলো কিনেছেন তিনি।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, মুম্বাইয়ের খার এলাকায় অবস্থিত জন আব্রাহামের নতুন এই বাংলো। ১৩ হাজার ১৩৮ স্কয়ার ফুটের বাংলোটির মূল্য ৭০ কোটি ৮৩ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় ৯৩ কোটি টাকার বেশি।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

এ বাংলোটি পারভীন নাতালাল শাহ ও তার পরিবারের কাছ থেকে কিনেছেন জন আব্রাহাম। তারা সবাই যুক্তরাষ্ট্র প্রবাসী। গত ২৭ ডিসেম্বর এ বাংলোর রেজিস্ট্রেশন করা হয়।

প্রসঙ্গত, মুম্বাইয়ের খার এলাকার লিঙ্কিং রোডে অবস্থিত জনের এই নতুন বাংলো। যেটি কিনা মুম্বইয়ের সবচেয়ে ব্যস্ত হাই স্ট্রিটগুলির মধ্যে একটি। অর্থাৎ জন আব্রাহামের এই নতুন বাড়িটি শহরের প্রাণবন্ত পরিবেশের মধ্যে অবস্থিত। এলাকাটি শুধুমাত্র তার বাণিজ্যিক গুরুত্বের জন্যই পরিচিত নয়, এই এলাকায় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে।

বলিউড অভিনেতা জন আব্রাহাম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পাঠান’। গত বছর মুক্তি পায় এটি। সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। এই সিনেমা সাফল্যের পর এবার বিলাসবহুল বাংলো কিনে খবরের শিরোনামে উঠে এলেন তিনি। মুম্বাইয়ে অবস্থিত এ বাংলো কিনতে জনকে গুনতে হয়েছে মোটা অঙ্কের অর্থ।

আইএ/ ০৪ জানুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

প্রায় ১০০ কোটিতে বাংলো কিনলেন জন আব্রাহাম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রায় ১০০ কোটিতে বাংলো কিনলেন জন আব্রাহাম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ০৪ জানুয়ারি – ক্যারিয়ারের শুরু থেকেই বলিউড সেনসেশ তকমা পেয়েছেন জন আব্রাহাম। নতুন বছরের শুরুতেই ভক্তদের দারুণ এক সুখবর দিয়েছেন তিনি। না, কোনো ছবির ঘোষণা নয়। শোনা যাচ্ছে, বিলাসবহুল এক বাংলো কিনেছেন তিনি। ইন্ডিয়া টুডে জানিয়েছে, মুম্বাইয়ের খার এলাকায় অবস্থিত জন আব্রাহামের নতুন এই বাংলো। ১৩ হাজার ১৩৮ স্কয়ার ফুটের বাংলোটির মূল্য ৭০ কোটি ৮৩ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় ৯৩ কোটি টাকার বেশি। এ বাংলোটি পারভীন নাতালাল শাহ ও তার পরিবারের কাছ থেকে কিনেছেন জন আব্রাহাম। তারা সবাই যুক্তরাষ্ট্র প্রবাসী। গত ২৭ ডিসেম্বর এ বাংলোর রেজিস্ট্রেশন করা হয়। প্রসঙ্গত, মুম্বাইয়ের খার এলাকার লিঙ্কিং রোডে অবস্থিত জনের এই নতুন বাংলো। যেটি কিনা মুম্বইয়ের সবচেয়ে ব্যস্ত হাই স্ট্রিটগুলির মধ্যে একটি। অর্থাৎ জন আব্রাহামের এই নতুন বাড়িটি শহরের প্রাণবন্ত পরিবেশের মধ্যে অবস্থিত। এলাকাটি শুধুমাত্র তার বাণিজ্যিক গুরুত্বের জন্যই পরিচিত নয়, এই এলাকায় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে। বলিউড অভিনেতা জন আব্রাহাম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পাঠান’। গত বছর মুক্তি পায় এটি। সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। এই সিনেমা সাফল্যের পর এবার বিলাসবহুল বাংলো কিনে খবরের শিরোনামে উঠে এলেন তিনি। মুম্বাইয়ে অবস্থিত এ বাংলো কিনতে জনকে গুনতে হয়েছে মোটা অঙ্কের অর্থ। আইএ/ ০৪ জানুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×