হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রার্থিতা ফিরে পেতে শেষ দিনে ইসিতে ১৩১ প্রার্থীর আপিল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন


ঢাকা, ০৯ জানুয়ারি – রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) শেষ দিনেও উপচে পড়া ভিড় দেখা গেছে। নির্ধারিত সময় বিকেল ৫টা পেরিয়ে গেলেও সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে স্থাপিত কেন্দ্রীয় আপিল বুথে আবেদন গ্রহণ করা হয়। শেষ দিনে মোট ১৩১ জন মনোনয়নপ্রার্থী ইসিতে আপিল করেছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেন্দ্রীয় আপিল বুথে এই আবেদনগুলো জমা পড়ে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিকেল ৫টার আগেই যারা নির্বাচন ভবনে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে আপিল করার সুযোগ দেওয়া হয়েছে। এ কারণেই নির্ধারিত সময়ের পরও আবেদন গ্রহণ কার্যক্রম চালু রাখা হয়।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

ইসির জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, বিকেল ৫টা পর্যন্ত যারা উপস্থিত ছিলেন, তাদের সকলের আপিল গ্রহণ করা হবে—যত সময়ই লাগুক না কেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, গত চার দিনে রিটার্নিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে মোট ৪৬৯টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সর্বোচ্চ ১৭৪টি আপিল করা হয়। ওই দিন মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে ১৬৪টি এবং মনোনয়নপত্র গ্রহণের আদেশের বিরুদ্ধে ১০টি আপিল দায়ের করা হয়।

সংশোধিত তফসিল অনুযায়ী, আপিল গ্রহণের সময় ছিল ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। এসব আপিলের শুনানি আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) অনুষ্ঠিত হবে। প্রতিদিন গড়ে প্রায় ৭০টি করে আপিলের শুনানি নেওয়ার পরিকল্পনা রয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

প্রার্থিতা ফিরে পেতে শেষ দিনে ইসিতে ১৩১ প্রার্থীর আপিল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রার্থিতা ফিরে পেতে শেষ দিনে ইসিতে ১৩১ প্রার্থীর আপিল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৯ জানুয়ারি – রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) শেষ দিনেও উপচে পড়া ভিড় দেখা গেছে। নির্ধারিত সময় বিকেল ৫টা পেরিয়ে গেলেও সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে স্থাপিত কেন্দ্রীয় আপিল বুথে আবেদন গ্রহণ করা হয়। শেষ দিনে মোট ১৩১ জন মনোনয়নপ্রার্থী ইসিতে আপিল করেছেন।শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেন্দ্রীয় আপিল বুথে এই আবেদনগুলো জমা পড়ে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিকেল ৫টার আগেই যারা নির্বাচন ভবনে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে আপিল করার সুযোগ দেওয়া হয়েছে। এ কারণেই নির্ধারিত সময়ের পরও আবেদন গ্রহণ কার্যক্রম চালু রাখা হয়।ইসির জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, বিকেল ৫টা পর্যন্ত যারা উপস্থিত ছিলেন, তাদের সকলের আপিল গ্রহণ করা হবে—যত সময়ই লাগুক না কেন।নির্বাচন কমিশন সূত্র জানায়, গত চার দিনে রিটার্নিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে মোট ৪৬৯টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সর্বোচ্চ ১৭৪টি আপিল করা হয়। ওই দিন মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে ১৬৪টি এবং মনোনয়নপত্র গ্রহণের আদেশের বিরুদ্ধে ১০টি আপিল দায়ের করা হয়।সংশোধিত তফসিল অনুযায়ী, আপিল গ্রহণের সময় ছিল ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। এসব আপিলের শুনানি আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) অনুষ্ঠিত হবে। প্রতিদিন গড়ে প্রায় ৭০টি করে আপিলের শুনানি নেওয়ার পরিকল্পনা রয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×