হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রিয় শহর রাজশাহীতে চিরনিন্দ্রায় শায়িত হচ্ছেন অভিনেতা শামস সুমন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন


রাজশাহী, ১৯ মার্চ – জনপ্রিয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা শামস সুমনকে তার জন্মস্থান রাজশাহীতে চিরনিন্দ্রায় শায়িত করা হচ্ছে। বৃহস্পতিবার ১৯ মার্চ বাদ এশা রাজশাহীর হেতেম খাঁ বড় মসজিদে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর হেতেম খাঁ গোরস্তানে তাকে দাফন করার কথা রয়েছে। এর আগে রাজশাহীর ঝাউতলা মসজিদে তার দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। বুধবার ১৮ মার্চ সকালে ঢাকার চ্যানেল আই প্রাঙ্গণে প্রথম জানাজা শেষে এই অভিনেতার মরদেহ রাজশাহীতে নিয়ে আসা হয়। পরিবারের সদস্যরা বিদেশ থেকে দেশে ফেরার পর দাফনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন

নারায়ণগঞ্জের মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ধোঁয়ায় অসুস্থ হয়ে আইসিইউতে ৩ শিক্ষার্থীসহ হাসপাতালে ভর্তি ৪৮

গত মঙ্গলবার ১৭ মার্চ সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। শামস সুমন দীর্ঘ সময় ধরে নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

তিনি ২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

এছাড়া তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মন জানে না মনের ঠিকানা’, ‘কক্সবাজারে কাকাতুয়া’, ‘চোখের দেখা’, ‘প্রিয়া তুমি সুখী হও’, ‘আয়না কাহিনী’, ‘বিদ্রোহী পদ্মা’, ‘জয়যাত্রা’, ‘নমুনা’ এবং ‘হ্যালো অমিত’। তার প্রয়াণে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

প্রিয় শহর রাজশাহীতে চিরনিন্দ্রায় শায়িত হচ্ছেন অভিনেতা শামস সুমন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রিয় শহর রাজশাহীতে চিরনিন্দ্রায় শায়িত হচ্ছেন অভিনেতা শামস সুমন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
Print Image
[ad_1] রাজশাহী, ১৯ মার্চ – জনপ্রিয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা শামস সুমনকে তার জন্মস্থান রাজশাহীতে চিরনিন্দ্রায় শায়িত করা হচ্ছে। বৃহস্পতিবার ১৯ মার্চ বাদ এশা রাজশাহীর হেতেম খাঁ বড় মসজিদে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।এরপর হেতেম খাঁ গোরস্তানে তাকে দাফন করার কথা রয়েছে। এর আগে রাজশাহীর ঝাউতলা মসজিদে তার দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। বুধবার ১৮ মার্চ সকালে ঢাকার চ্যানেল আই প্রাঙ্গণে প্রথম জানাজা শেষে এই অভিনেতার মরদেহ রাজশাহীতে নিয়ে আসা হয়। পরিবারের সদস্যরা বিদেশ থেকে দেশে ফেরার পর দাফনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।গত মঙ্গলবার ১৭ মার্চ সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। শামস সুমন দীর্ঘ সময় ধরে নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তিনি ২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।এছাড়া তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মন জানে না মনের ঠিকানা’, ‘কক্সবাজারে কাকাতুয়া’, ‘চোখের দেখা’, ‘প্রিয়া তুমি সুখী হও’, ‘আয়না কাহিনী’, ‘বিদ্রোহী পদ্মা’, ‘জয়যাত্রা’, ‘নমুনা’ এবং ‘হ্যালো অমিত’। তার প্রয়াণে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×