হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ছাত্র হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে, কারাগারে ৩

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন


ঢাকা, ৫ মার্চ – গুলশান থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপ পরিদর্শক আরমান আলী আসামি রিয়াদসহ চারজনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

শুনানি শেষে বিচারক প্রধান অভিযুক্ত রিয়াদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং বাকি তিন আসামি মো. রিয়াদুল হাওলাদার, মো. আলিফ আহম্মেদ আশিক ও সায়েম শিকদারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা রিমান্ডের পক্ষে এবং আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। মামলার নথি থেকে জানা যায় গত ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আরেক শিক্ষার্থী নির্জন সরদার বাঁধন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এই মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয় পূর্ব শত্রুতার জেরে আসামিরা নির্জনের ওপর হামলা চালায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে কথা বলার সময় রাজ্জাকের নির্দেশে অন্য আসামিরা চেয়ার দিয়ে নির্জনকে আঘাত করে এবং রাজ্জাক সুইচ গিয়ার চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে নির্জনের মুখে আঘাত করলে তার নাক জখম হয়। উল্লেখ্য এর আগে গত বছরের জুলাই মাসে গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদা দাবির অভিযোগে রাজ্জাক গ্রেপ্তার হয়েছিলেন।

এসএএস/ ৫ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ছাত্র হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে, কারাগারে ৩

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ছাত্র হত্যাচেষ্টা মামলায় রিমান্ডে, কারাগারে ৩

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৫ মার্চ – গুলশান থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপ পরিদর্শক আরমান আলী আসামি রিয়াদসহ চারজনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।শুনানি শেষে বিচারক প্রধান অভিযুক্ত রিয়াদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং বাকি তিন আসামি মো. রিয়াদুল হাওলাদার, মো. আলিফ আহম্মেদ আশিক ও সায়েম শিকদারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা রিমান্ডের পক্ষে এবং আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। মামলার নথি থেকে জানা যায় গত ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে আসামিদের গ্রেপ্তার করা হয়।প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আরেক শিক্ষার্থী নির্জন সরদার বাঁধন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এই মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয় পূর্ব শত্রুতার জেরে আসামিরা নির্জনের ওপর হামলা চালায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে কথা বলার সময় রাজ্জাকের নির্দেশে অন্য আসামিরা চেয়ার দিয়ে নির্জনকে আঘাত করে এবং রাজ্জাক সুইচ গিয়ার চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে নির্জনের মুখে আঘাত করলে তার নাক জখম হয়। উল্লেখ্য এর আগে গত বছরের জুলাই মাসে গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদা দাবির অভিযোগে রাজ্জাক গ্রেপ্তার হয়েছিলেন।এসএএস/ ৫ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×