ঢাকা, ২৫ আগস্ট – জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ আখ্যায়িত করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা। ফলে আন্দোলন ঘিরে ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয় সংলগ্ন ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভ চালিয়ে যান তারা।
জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন
এসময়, সেখানে সেনাবাহিনীর সদস্য ও পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারী এক ছাত্র বলেন, বিএনপির ফজলুর রহমান বিপ্লবীদের যেভাবে রাজাকারের বাচ্চা বলছেন, তাদের যে পরিমাণে কালো শক্তি বলছেন এবং তিনি বলছেন আমরা ২৪ এ অভিনয় করেছি। আমরা আসলে অভিনয়টা করতে আসছি এবং এখানে আজ তাকে গ্রেফতার করার অভিনয়টা করা হবে।
তিনি বলেন, আমাদের দাবি হচ্ছে তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আমরা সুশীলভাবে আন্দোলন করছি। প্যাসিভ ভাবে আন্দোলন করছি। কিন্তু আমাদের কাছে মনে হয় অন্তর্বর্তী সরকার আমাদের সুশীল আন্দোলন এবং প্যাসিভ আন্দোলনের মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে। এরপর থেকে আর কোনো মিনমিন করা আন্দোলন হবে না। আজ যেমন তার বাসার সামনে এসে চোখে চোখ রেখে কথা বলছি। এরপর থেকে যে কেউই ২৪ এর আন্দোলনকে খাটো করতে চাইবে তাদের সঙ্গে সামনাসামনি হবো। আমরা এই বিপ্লবী জনতা চোখের সামনে চোখ রেখে কথা বলবো।




মন্তব্য করুন