হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় ১৭ বছর পর জামায়াতে ইসলামী উপজেলা কার্যালয়ের শুভ উদ্বোধন

শহিদুল ইসলাম ::

শহিদুল ইসলাম ::

শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন

দীর্ঘ ১৭ বছর পর কক্সবাজারের উখিয়ায় আনুষ্ঠানিকভাবে পুনরায় যাত্রা শুরু করলো উখিয়া উপজেলা জামায়াতে ইসলামী’র কার্যালয়।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে উখিয়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সালাম বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মুহাম্মদ শাহজাহান। তিনি ফিতা কেটে উদ্বোধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এবং পরবর্তীতে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন।

তার বক্তব্যে তিনি বলেন,উখিয়া জামায়াতে ইসলামী দীর্ঘদিন নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে কাজ করেছে। আজকের এই পুনরায় সূচনা শুধুমাত্র একটি কার্যালয় উদ্বোধন নয়, বরং এটি একটি নতুন দায়িত্ব ও অঙ্গীকারের প্রতীক। ইসলামী আন্দোলনের ধারা অব্যাহত রাখতে সংগঠনের প্রতিটি সদস্যকে আদর্শিকভাবে দৃঢ় থাকতে হবে।

আরও পড়ুন

রূপগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ কম্প্রেসার বিস্ফোরণ: চার শ্রমিক দগ্ধ, সবাই আশঙ্কাজনক

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামী’র আমির ও উখিয়া-টেকনাফের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারি।

তিনি বলেন,দীর্ঘ ১৭ বছর পর উখিয়া উপজেলা জামায়াতের নিজস্ব কার্যালয় পুনরায় চালু হওয়ায় এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন। এখান থেকেই উখিয়ার তৃণমূল পর্যায়ে ইসলামী আদর্শভিত্তিক সমাজ বিনির্মাণের কার্যক্রম আরও গতিশীল হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী জাহেদুল ইসলাম,সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুরুল হোসাইন সিদ্দিকী, সাবেক আমির শাহজাহান, উখিয়া উপজেলা জামায়াতে ইসলামী’র আমির মাওলানা আবুল ফজল,উপজেলা জামায়াতের নায়েবে আমির নুরুল হক,সহকারী সেক্রেটারি আবদুর রহিম।

এছাড়া ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় আলেম-ওলামা, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক কর্মী।উদ্বোধনী পর্ব শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দেশ, জাতি, উম্মাহ ও ইসলামী আন্দোলনের অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সূত্র জানায়, প্রশাসনিক ও রাজনৈতিক নানা প্রতিবন্ধকতার কারণে উখিয়া উপজেলা জামায়াতে ইসলামী’র কার্যক্রম দীর্ঘ সময় স্থবির হয়ে ছিল। সর্বশেষ ২০০৮ সালের দিকে পুরনো কার্যালয় বন্ধ হয়ে যাওয়ার পর থেকে সংগঠনটি অস্থায়ীভাবে বিভিন্ন স্থানে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিল।

দীর্ঘ সময় পর নিজস্ব কার্যালয় পুনঃউদ্বোধনের মধ্য দিয়ে উখিয়া জামায়াতে ইসলামী নতুনভাবে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।

অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভবিষ্যতে সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড ও তৃণমূল পর্যায়ের ইসলামী চেতনা জাগরণের ওপর গুরুত্ব আরোপ করেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় ১৭ বছর পর জামায়াতে ইসলামী উপজেলা কার্যালয়ের শুভ উদ্বোধন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় ১৭ বছর পর জামায়াতে ইসলামী উপজেলা কার্যালয়ের শুভ উদ্বোধন

প্রতিবেদক: শহিদুল ইসলাম :: | প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন
Print Image
দীর্ঘ ১৭ বছর পর কক্সবাজারের উখিয়ায় আনুষ্ঠানিকভাবে পুনরায় যাত্রা শুরু করলো উখিয়া উপজেলা জামায়াতে ইসলামী’র কার্যালয়। শনিবার (৮ নভেম্বর) দুপুরে উখিয়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সালাম বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মুহাম্মদ শাহজাহান। তিনি ফিতা কেটে উদ্বোধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এবং পরবর্তীতে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। তার বক্তব্যে তিনি বলেন,উখিয়া জামায়াতে ইসলামী দীর্ঘদিন নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে কাজ করেছে। আজকের এই পুনরায় সূচনা শুধুমাত্র একটি কার্যালয় উদ্বোধন নয়, বরং এটি একটি নতুন দায়িত্ব ও অঙ্গীকারের প্রতীক। ইসলামী আন্দোলনের ধারা অব্যাহত রাখতে সংগঠনের প্রতিটি সদস্যকে আদর্শিকভাবে দৃঢ় থাকতে হবে। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামী’র আমির ও উখিয়া-টেকনাফের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারি। তিনি বলেন,দীর্ঘ ১৭ বছর পর উখিয়া উপজেলা জামায়াতের নিজস্ব কার্যালয় পুনরায় চালু হওয়ায় এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন। এখান থেকেই উখিয়ার তৃণমূল পর্যায়ে ইসলামী আদর্শভিত্তিক সমাজ বিনির্মাণের কার্যক্রম আরও গতিশীল হবে। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী জাহেদুল ইসলাম,সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুরুল হোসাইন সিদ্দিকী, সাবেক আমির শাহজাহান, উখিয়া উপজেলা জামায়াতে ইসলামী’র আমির মাওলানা আবুল ফজল,উপজেলা জামায়াতের নায়েবে আমির নুরুল হক,সহকারী সেক্রেটারি আবদুর রহিম। এছাড়া ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় আলেম-ওলামা, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক কর্মী।উদ্বোধনী পর্ব শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দেশ, জাতি, উম্মাহ ও ইসলামী আন্দোলনের অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সূত্র জানায়, প্রশাসনিক ও রাজনৈতিক নানা প্রতিবন্ধকতার কারণে উখিয়া উপজেলা জামায়াতে ইসলামী’র কার্যক্রম দীর্ঘ সময় স্থবির হয়ে ছিল। সর্বশেষ ২০০৮ সালের দিকে পুরনো কার্যালয় বন্ধ হয়ে যাওয়ার পর থেকে সংগঠনটি অস্থায়ীভাবে বিভিন্ন স্থানে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিল। দীর্ঘ সময় পর নিজস্ব কার্যালয় পুনঃউদ্বোধনের মধ্য দিয়ে উখিয়া জামায়াতে ইসলামী নতুনভাবে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভবিষ্যতে সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড ও তৃণমূল পর্যায়ের ইসলামী চেতনা জাগরণের ওপর গুরুত্ব আরোপ করেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×