হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফরাসি সীমান্তে সুইজারল্যান্ডের বিমান বিধ্বস্ত, হতাহত অনেক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২০ মে ২০২৩, ১১:০৭ অপরাহ্ন


বের্ন, ২০ মে – ফরাসি সীমান্তের কাছে সুইজারল্যান্ডের পন্টস-ডি-মার্টেল এলাকায় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটের দিকে পন্টস-ডি-মার্টেলের একটি পাহাড়ে বিমান বিধ্বস্তের এই ঘটনা ঘটেছে।

স্থানীয় সম্প্রচারমাধ্যম আরটিএনের প্রতিবেদনে বলা হয়েছে, পন্টস-ডি-মার্টেলের পাহাড়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে। পুলিশ বিমান বিধ্বস্তের স্থানে পৌঁছেছে।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

দেশটির পুলিশের একজন মুখপাত্র বলেছেন, বিমান বিধ্বস্তের এই ঘটনায় কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে বিমানটিতে কতজন আরোহী ছিলেন বা হতাহতের সংখ্যার ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি তিনি।

সুুইজারল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম সুইস ইনফো বলছে, কর্তৃপক্ষ কী ধরনের বিমান বিধ্বস্ত হয়েছে সেব্যাপারেও কিছু জানায়নি।

পুলিশের ওই মুখপাত্র স্থানীয় বার্তা সংস্থা কিস্টোন-এটিএসকে বলেছেন, আমরা প্রথমে নিহতদের পরিবারকে বিমান বিধ্বস্তের ব্যাপারে জানাবো। শিগগিরই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিবৃতি জারি করা হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আরটিএন বলছে, পাহাড়ে বিমান বিধ্বস্তের স্থানে ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে। উদ্ধারকারী পরিষেবা এবং পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সাময়িকভাবে ওই এলাকায় জনসাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২০ মে ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ফরাসি সীমান্তে সুইজারল্যান্ডের বিমান বিধ্বস্ত, হতাহত অনেক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফরাসি সীমান্তে সুইজারল্যান্ডের বিমান বিধ্বস্ত, হতাহত অনেক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২০ মে ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] বের্ন, ২০ মে – ফরাসি সীমান্তের কাছে সুইজারল্যান্ডের পন্টস-ডি-মার্টেল এলাকায় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটের দিকে পন্টস-ডি-মার্টেলের একটি পাহাড়ে বিমান বিধ্বস্তের এই ঘটনা ঘটেছে। স্থানীয় সম্প্রচারমাধ্যম আরটিএনের প্রতিবেদনে বলা হয়েছে, পন্টস-ডি-মার্টেলের পাহাড়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে। পুলিশ বিমান বিধ্বস্তের স্থানে পৌঁছেছে। দেশটির পুলিশের একজন মুখপাত্র বলেছেন, বিমান বিধ্বস্তের এই ঘটনায় কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে বিমানটিতে কতজন আরোহী ছিলেন বা হতাহতের সংখ্যার ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি তিনি। সুুইজারল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম সুইস ইনফো বলছে, কর্তৃপক্ষ কী ধরনের বিমান বিধ্বস্ত হয়েছে সেব্যাপারেও কিছু জানায়নি। পুলিশের ওই মুখপাত্র স্থানীয় বার্তা সংস্থা কিস্টোন-এটিএসকে বলেছেন, আমরা প্রথমে নিহতদের পরিবারকে বিমান বিধ্বস্তের ব্যাপারে জানাবো। শিগগিরই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিবৃতি জারি করা হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। আরটিএন বলছে, পাহাড়ে বিমান বিধ্বস্তের স্থানে ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে। উদ্ধারকারী পরিষেবা এবং পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সাময়িকভাবে ওই এলাকায় জনসাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ২০ মে ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×