হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফরিদগঞ্জে ভোট পুনর্গণনার দাবি ধানের শীষের প্রার্থী হারুনুর রশিদের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন


চাঁদপুর, ১৪ ফেব্রুয়ারি – চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট পুনর্গণনার জোর দাবি জানিয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ।

শনিবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নে নিজ বাসভবনের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কারচুপি ও জাল ভোটের মাধ্যমে নির্বাচনের ফলাফল প্রভাবিত করা হয়েছে এবং এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করেছেন। তিনি জানান, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনি অবাধ ও সুষ্ঠু পরিবেশ আশা করেছিলেন। ভোটগ্রহণের শুরুতে নিজের কেন্দ্রে ভোট দিয়ে তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করেন। তবে দুপুরের পর শোল্লা, ঘড়িয়ানা ও মুন্সীরহাটসহ বেশ কয়েকটি কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পান তিনি।

হারুনুর রশিদের অভিযোগ, বড়গাঁও উচ্চ বিদ্যালয়, গাজীপুর আহমদিয়া ফাজিল মাদরাসা, পশ্চিম ভাওয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাইকপাড়া ও চররামপুরসহ একাধিক কেন্দ্রে প্রশাসনের ভূমিকা নিরপেক্ষ ছিল না। স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা কেন্দ্র দখল করে বিপুল পরিমাণ জাল ভোট দিয়েছে এবং তার এজেন্টদের মারধর করেছে বলে তিনি দাবি করেন।

নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন নিরপেক্ষ তদন্ত দল গঠন করে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করা প্রয়োজন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ফরিদগঞ্জে ভোট পুনর্গণনার দাবি ধানের শীষের প্রার্থী হারুনুর রশিদের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফরিদগঞ্জে ভোট পুনর্গণনার দাবি ধানের শীষের প্রার্থী হারুনুর রশিদের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
Print Image
[ad_1] চাঁদপুর, ১৪ ফেব্রুয়ারি – চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট পুনর্গণনার জোর দাবি জানিয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ।শনিবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নে নিজ বাসভবনের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কারচুপি ও জাল ভোটের মাধ্যমে নির্বাচনের ফলাফল প্রভাবিত করা হয়েছে এবং এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করেছেন। তিনি জানান, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনি অবাধ ও সুষ্ঠু পরিবেশ আশা করেছিলেন। ভোটগ্রহণের শুরুতে নিজের কেন্দ্রে ভোট দিয়ে তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করেন। তবে দুপুরের পর শোল্লা, ঘড়িয়ানা ও মুন্সীরহাটসহ বেশ কয়েকটি কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পান তিনি।হারুনুর রশিদের অভিযোগ, বড়গাঁও উচ্চ বিদ্যালয়, গাজীপুর আহমদিয়া ফাজিল মাদরাসা, পশ্চিম ভাওয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাইকপাড়া ও চররামপুরসহ একাধিক কেন্দ্রে প্রশাসনের ভূমিকা নিরপেক্ষ ছিল না। স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা কেন্দ্র দখল করে বিপুল পরিমাণ জাল ভোট দিয়েছে এবং তার এজেন্টদের মারধর করেছে বলে তিনি দাবি করেন।নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন নিরপেক্ষ তদন্ত দল গঠন করে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করা প্রয়োজন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×