কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অভিযান চালিয়ে ১০৩৫ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রেজুখাল চেকপোস্টে একটি নিয়মিত তল্লাশির সময় তাকে আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, সকাল ১১টা ৩০ মিনিটে রেজুখাল চেকপোস্টে কর্তব্যরত একটি দল টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করে। এ সময় সিএনজির যাত্রী আলপনা আক্তার শান্তা (২৮)-এর কাছ থেকে এই ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
আটককৃত শান্তা বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার মাগুরা আহুতিবাটরা গ্রামের শাহ আলম হাওলাদারের মেয়ে। মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি স্মার্টফোন এবং একটি বাটন ফোনও জব্দ করা হয়েছে।
ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার
আটককৃত আসামীর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমন, মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।




মন্তব্য করুন