হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় ৫ জনের প্রাণহানি, উত্তেজিত জনতার ৬ গাড়িতে অগ্নিসংযোগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন


ফরিদপুর, ১১ জুলাই – ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের চাপায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার আলগি ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা খুলনা মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পর উত্তেজিত জনতা মহাসড়কে থাকা অন্তত ছয়টি যানবাহনে অগ্নিসংযোগ করে এবং দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখে।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় যে ঢাকা থেকে খুলনাগামী একটি ডিমবাহী ট্রাক সোয়াদী এলাকায় পৌঁছালে চাকা ফেটে সড়কের ওপর উল্টে যায়। এতে সড়কের ওপর ডিম ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা তা সংগ্রহ করতে এগিয়ে আসেন। ঠিক সেই সময়ে ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেসের একটি দ্রুতগামী বাস ভিড়ের মধ্যে থাকা লোকজনকে চাপা দিয়ে চলে যায়। এই ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজন প্রাণ হারান এবং অন্তত সাতজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কে নেমে আসেন এবং ছয়টি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এতে ঢাকা খুলনা মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে।

স্থানীয়দের তথ্যমতে নিহতদের মধ্যে ডিমবাহী ট্রাকের চালক রয়েছেন। অন্য নিহতরা হলেন সোয়াদী এলাকার জয়নাল আরিফ ও ওবায়দুর। একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফরিদপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় ৫ জনের প্রাণহানি, উত্তেজিত জনতার ৬ গাড়িতে অগ্নিসংযোগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় ৫ জনের প্রাণহানি, উত্তেজিত জনতার ৬ গাড়িতে অগ্নিসংযোগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ফরিদপুর, ১১ জুলাই – ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের চাপায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার আলগি ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা খুলনা মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পর উত্তেজিত জনতা মহাসড়কে থাকা অন্তত ছয়টি যানবাহনে অগ্নিসংযোগ করে এবং দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখে।ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় যে ঢাকা থেকে খুলনাগামী একটি ডিমবাহী ট্রাক সোয়াদী এলাকায় পৌঁছালে চাকা ফেটে সড়কের ওপর উল্টে যায়। এতে সড়কের ওপর ডিম ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা তা সংগ্রহ করতে এগিয়ে আসেন। ঠিক সেই সময়ে ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেসের একটি দ্রুতগামী বাস ভিড়ের মধ্যে থাকা লোকজনকে চাপা দিয়ে চলে যায়। এই ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজন প্রাণ হারান এবং অন্তত সাতজন গুরুতর আহত হন।দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কে নেমে আসেন এবং ছয়টি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এতে ঢাকা খুলনা মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে।স্থানীয়দের তথ্যমতে নিহতদের মধ্যে ডিমবাহী ট্রাকের চালক রয়েছেন। অন্য নিহতরা হলেন সোয়াদী এলাকার জয়নাল আরিফ ও ওবায়দুর। একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফরিদপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×