হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফাইনালে বাংলাদেশ!

ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ

সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১, ১০:৫২ অপরাহ্ন

রাউন্ড রবিন লিগ পর্বের শেষ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হলো। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর উজবেকিস্তানকে ৩-২ সেটে হারিয়ে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেন্স ভলিবল চ্যালেঞ্জ কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ২০১৮ সালের পর প্রথমবার এই টুর্নামেন্টের ফাইনালে উঠলো লাল-সবুজ জার্সিধারীরা। ২০১৬ সালে কিরগিজস্তানকে হারিয়ে প্রথম ও সবশেষ এই শিরোপা জিতেছিল বাংলাদেশ।

চার ম্যাচে তিন জয়ে ৮ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে রাউন্ড রবিন লিগের শীর্ষ দল হিসেবে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। মঙ্গলবার বিকালে শিরোপা লড়াইয়ে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।

সোমবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামে হারলেও অবশ্য ফাইনাল খেলার সুযোগ ছিল বাংলাদেশের। সেক্ষেত্রে একটা সেট জিততে হতো। তবে আল জাবির-হরষিতরা রোমাঞ্চকর ম্যাচই উপহার দিয়েছেন।

শুরুতে এগিয়ে থেকেও প্রথম সেট ২১-২৫ পয়েন্টে হারে বাংলাদেশ। দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আলীপোর আরজির দল। উজবেকিস্তানকে উড়িয়ে দেয় ২৫-১৪ পয়েন্টে। এই সেটের জয়ে বাংলাদেশের ফাইনাল খেলাও নিশ্চিত হয়ে যায়।

আরও পড়ুন

ইরান সংঘাত ও মার্কিন রাজনৈতিক বাকযুদ্ধ: ট্রাম্প ও ওবামার মুখোমুখি অবস্থান

এদিকে বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন উইমেন্স ভলিবল চ্যালেঞ্জ কাপে মালদ্বীপকে ৩-২ সেটে হারায় বাংলাদেশ। টানা চার হারের পর জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করেছে পান্না ঘোষরা।

অবশ্য তৃতীয় সেট ২৬-২৪ ব্যবধানে হেরে যায় লাল-সবুজ দল। চতুর্থ সেটে জাবির-সজীবদের সামনে দাঁড়াতেই পারেনি উজবেকিস্তান; উড়ে যায় ২৫-১৩ পয়েন্টে। ম্যাচের ভাগ্য গড়ায় পঞ্চম সেটে। সেখানে বাংলাদেশের জয় ১৫-১৩ পয়েন্টে।

মেয়েদের ফাইনালে মুখোমুখি হবে নেপাল ও উজবেকিস্তান।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ফাইনালে বাংলাদেশ!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফাইনালে বাংলাদেশ!

প্রতিবেদক: ডেস্ক নিউজ | প্রকাশিত: সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১, ১০:৫২ অপরাহ্ন
Print Image
রাউন্ড রবিন লিগ পর্বের শেষ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হলো। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর উজবেকিস্তানকে ৩-২ সেটে হারিয়ে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেন্স ভলিবল চ্যালেঞ্জ কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ২০১৮ সালের পর প্রথমবার এই টুর্নামেন্টের ফাইনালে উঠলো লাল-সবুজ জার্সিধারীরা। ২০১৬ সালে কিরগিজস্তানকে হারিয়ে প্রথম ও সবশেষ এই শিরোপা জিতেছিল বাংলাদেশ। চার ম্যাচে তিন জয়ে ৮ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে রাউন্ড রবিন লিগের শীর্ষ দল হিসেবে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। মঙ্গলবার বিকালে শিরোপা লড়াইয়ে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। সোমবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামে হারলেও অবশ্য ফাইনাল খেলার সুযোগ ছিল বাংলাদেশের। সেক্ষেত্রে একটা সেট জিততে হতো। তবে আল জাবির-হরষিতরা রোমাঞ্চকর ম্যাচই উপহার দিয়েছেন। শুরুতে এগিয়ে থেকেও প্রথম সেট ২১-২৫ পয়েন্টে হারে বাংলাদেশ। দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আলীপোর আরজির দল। উজবেকিস্তানকে উড়িয়ে দেয় ২৫-১৪ পয়েন্টে। এই সেটের জয়ে বাংলাদেশের ফাইনাল খেলাও নিশ্চিত হয়ে যায়। এদিকে বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন উইমেন্স ভলিবল চ্যালেঞ্জ কাপে মালদ্বীপকে ৩-২ সেটে হারায় বাংলাদেশ। টানা চার হারের পর জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করেছে পান্না ঘোষরা। অবশ্য তৃতীয় সেট ২৬-২৪ ব্যবধানে হেরে যায় লাল-সবুজ দল। চতুর্থ সেটে জাবির-সজীবদের সামনে দাঁড়াতেই পারেনি উজবেকিস্তান; উড়ে যায় ২৫-১৩ পয়েন্টে। ম্যাচের ভাগ্য গড়ায় পঞ্চম সেটে। সেখানে বাংলাদেশের জয় ১৫-১৩ পয়েন্টে। মেয়েদের ফাইনালে মুখোমুখি হবে নেপাল ও উজবেকিস্তান।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×