হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বগুড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিক্সাযাত্রী দুই ভাইয়ের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৯ আগস্ট ২০২৫, ১২:১৬ অপরাহ্ন


বগুড়া, ০৯ আগস্ট – বগুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের দুই মামাসহ আরও তিনজন আহত হয়েছেন। গুরুতর আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) মধ্যরাতে উপজেলার মাঝিড়া ইউনিয়নের প্রয়াস স্কুলের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

নিহতরা হলেন—বগুড়ার শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের হযরত আলীর দুই ছেলে মো. আকাশ (২৫) ও মো. আরিফ (২১)। আহতরা হলেন—তাদের মামা হায়দার আলী (৫০) ও আবদুল আজিজ (৩৮) এবং মো. পলাশ (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে বগুড়া শহর থেকে শেরপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা প্রয়াস স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৩-২৫৮৯) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান আকাশ।

ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর আহত চারজনকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আকাশের ছোট ভাই আরিফ। আহত অবস্থায় তাদের দুই মামা হায়দার আলী ও আবদুল আজিজ এবং পলাশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বগুড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিক্সাযাত্রী দুই ভাইয়ের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বগুড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিক্সাযাত্রী দুই ভাইয়ের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট ২০২৫, ১২:১৬ অপরাহ্ন
Print Image
[ad_1] বগুড়া, ০৯ আগস্ট – বগুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের দুই মামাসহ আরও তিনজন আহত হয়েছেন। গুরুতর আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।শুক্রবার (৮ আগস্ট) মধ্যরাতে উপজেলার মাঝিড়া ইউনিয়নের প্রয়াস স্কুলের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতরা হলেন—বগুড়ার শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের হযরত আলীর দুই ছেলে মো. আকাশ (২৫) ও মো. আরিফ (২১)। আহতরা হলেন—তাদের মামা হায়দার আলী (৫০) ও আবদুল আজিজ (৩৮) এবং মো. পলাশ (৩৫)।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে বগুড়া শহর থেকে শেরপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা প্রয়াস স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৩-২৫৮৯) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান আকাশ।ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর আহত চারজনকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আকাশের ছোট ভাই আরিফ। আহত অবস্থায় তাদের দুই মামা হায়দার আলী ও আবদুল আজিজ এবং পলাশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×