হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফিফা শান্তি পুরস্কার পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ০৬ ডিসেম্বর – শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে বছরজুড়ে ব্যাপক আলোচনায় ছিলেন ডোনাল্ড ট্রাম্প। শেষ পর্যন্ত নোবেল ইনস্টিটিউটের বিজয়ীর তালিকায় থাকতে পারেননি তিনি।

তবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ ও সংঘাতপূর্ণ পরিস্থিতি শান্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শান্তির বার্তাবাহক হিসেবে প্রথম ফিফা শান্তি পুরস্কার পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (৫ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসির বিখ্যাত জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টস ভেন্যুতে ফিফা বিশ্বকাপ-২০২৬ এর ড্র অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

ফুটবল যেমন বিশ্বকে এক সুতোয় গাঁথার বার্তা দেয়, তেমনই যুদ্ধের বিপরীতে শান্তির জন্য কাজ করায় ট্রাম্পের হাতে এ পুরস্কার তুলে দেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

এ সময় পুরস্কারের সনদ থেকে অংশবিশেষ পড়ে শোনান ইনফান্তিনো। যেখানে বলা হয়েছে, বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর পক্ষ থেকে এ পুরস্কার দেওয়া হয়েছে। বিশ্বকাপের দলগুলোকে বিভিন্ন গ্রুপে ভাগ করার আগে ট্রাম্পকে একটি নতুন সোনালী ট্রফি, একটি সোনালী পদক ও একটি সনদ প্রদান করে ইনফান্তিনো তার উদ্দেশে বলেন, এটি আপনার পুরস্কার, এটি আপনার শান্তি পুরস্কার।

প্রসঙ্গত, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ— যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এই আসরে প্রথমবারের মতো ৪৮টি দেশ অংশ নেবে।

এর আগে, ফিফা প্রেসিডেন্ট সম্প্রতি নোবেল শান্তি পুরস্কার প্রদানের আগে ট্রাম্পের পক্ষে সাফাই গেয়েছেন প্রকাশ্যে। বিজয়ী হিসেবে ভেনেজুয়েলার নেতা মারিয়া কোরিনা মাচাদোর নাম ঘোষণার আগের দিনও ইনস্টাগ্রামে ইনফান্তিনো বলেছিলেন, ট্রাম্প অবশ্যই শান্তি পুরস্কারের দাবি রাখে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৬ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ফিফা শান্তি পুরস্কার পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফিফা শান্তি পুরস্কার পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ০৬ ডিসেম্বর – শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে বছরজুড়ে ব্যাপক আলোচনায় ছিলেন ডোনাল্ড ট্রাম্প। শেষ পর্যন্ত নোবেল ইনস্টিটিউটের বিজয়ীর তালিকায় থাকতে পারেননি তিনি।তবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ ও সংঘাতপূর্ণ পরিস্থিতি শান্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শান্তির বার্তাবাহক হিসেবে প্রথম ফিফা শান্তি পুরস্কার পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (৫ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসির বিখ্যাত জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টস ভেন্যুতে ফিফা বিশ্বকাপ-২০২৬ এর ড্র অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।ফুটবল যেমন বিশ্বকে এক সুতোয় গাঁথার বার্তা দেয়, তেমনই যুদ্ধের বিপরীতে শান্তির জন্য কাজ করায় ট্রাম্পের হাতে এ পুরস্কার তুলে দেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।এ সময় পুরস্কারের সনদ থেকে অংশবিশেষ পড়ে শোনান ইনফান্তিনো। যেখানে বলা হয়েছে, বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর পক্ষ থেকে এ পুরস্কার দেওয়া হয়েছে। বিশ্বকাপের দলগুলোকে বিভিন্ন গ্রুপে ভাগ করার আগে ট্রাম্পকে একটি নতুন সোনালী ট্রফি, একটি সোনালী পদক ও একটি সনদ প্রদান করে ইনফান্তিনো তার উদ্দেশে বলেন, এটি আপনার পুরস্কার, এটি আপনার শান্তি পুরস্কার।প্রসঙ্গত, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ— যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এই আসরে প্রথমবারের মতো ৪৮টি দেশ অংশ নেবে।এর আগে, ফিফা প্রেসিডেন্ট সম্প্রতি নোবেল শান্তি পুরস্কার প্রদানের আগে ট্রাম্পের পক্ষে সাফাই গেয়েছেন প্রকাশ্যে। বিজয়ী হিসেবে ভেনেজুয়েলার নেতা মারিয়া কোরিনা মাচাদোর নাম ঘোষণার আগের দিনও ইনস্টাগ্রামে ইনফান্তিনো বলেছিলেন, ট্রাম্প অবশ্যই শান্তি পুরস্কারের দাবি রাখে।সূত্র: আরটিভি নিউজএনএন/ ০৬ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×