হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফিলিপাইনে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন


ম্যানিলা, ৩১ আগস্ট – ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বাসস্থান ও গুদাম হিসেবে ব্যবহৃত একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে বৃহস্পতিবার দেশটির দমকল কর্তৃপক্ষ জানিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, বৃহস্পতিবার ভোরের দিকে ম্যানিলার ওই ভবনে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। আগুনে পুরো ভবনটি পুড়ে গেছে। ভবনটির কিছু অংশ গুদাম হিসেবে ব্যবহার করা হতো। এছাড়া টি-শার্টের প্রিন্টিং ব্যবসার সাথে জড়িত কর্মীরাও ভবনটিতে বসবাস করতেন।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

দেশটির অগ্নি-সুরক্ষা ব্যুরোর মুখপাত্র ডগলাস গুইয়াব ডিজেডআরএইচ রেডিও স্টেশনকে বলেছেন, আগুন লাগা ভবনের দুই তলা থেকে লাফিয়ে পড়া তিন ব্যক্তি বেঁচে গেছেন।

ভবন, বাসস্থান এবং অফিসে অগ্নিনিরাপত্তা বিধি প্রয়োগের ক্ষেত্রে ফিলিপাইনে নজিরবিহীন রেকর্ড রয়েছে। তারপরও দেশটিতে প্রায়ই অগ্নিকাণ্ডে মানুষের প্রাণহানির ঘটনা ঘটে।

২০১৭ সালে দেশটির দক্ষিণাঞ্চলীয় দাভাও শহরের একটি শপিং মলে অগ্নিকাণ্ডে ৩৭ জন নিহত হন। গত মে মাসে দেশটির রাজধানী ম্যানিলার ঐতিহাসিক পোস্ট অফিস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ৩১ আগস্ট ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ফিলিপাইনে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফিলিপাইনে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ম্যানিলা, ৩১ আগস্ট – ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বাসস্থান ও গুদাম হিসেবে ব্যবহৃত একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে বৃহস্পতিবার দেশটির দমকল কর্তৃপক্ষ জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, বৃহস্পতিবার ভোরের দিকে ম্যানিলার ওই ভবনে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। আগুনে পুরো ভবনটি পুড়ে গেছে। ভবনটির কিছু অংশ গুদাম হিসেবে ব্যবহার করা হতো। এছাড়া টি-শার্টের প্রিন্টিং ব্যবসার সাথে জড়িত কর্মীরাও ভবনটিতে বসবাস করতেন। দেশটির অগ্নি-সুরক্ষা ব্যুরোর মুখপাত্র ডগলাস গুইয়াব ডিজেডআরএইচ রেডিও স্টেশনকে বলেছেন, আগুন লাগা ভবনের দুই তলা থেকে লাফিয়ে পড়া তিন ব্যক্তি বেঁচে গেছেন। ভবন, বাসস্থান এবং অফিসে অগ্নিনিরাপত্তা বিধি প্রয়োগের ক্ষেত্রে ফিলিপাইনে নজিরবিহীন রেকর্ড রয়েছে। তারপরও দেশটিতে প্রায়ই অগ্নিকাণ্ডে মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। ২০১৭ সালে দেশটির দক্ষিণাঞ্চলীয় দাভাও শহরের একটি শপিং মলে অগ্নিকাণ্ডে ৩৭ জন নিহত হন। গত মে মাসে দেশটির রাজধানী ম্যানিলার ঐতিহাসিক পোস্ট অফিস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ৩১ আগস্ট ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×