হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফিলিপাইনে আঘাত হানলো ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন


ম্যানিলা, ১০ অক্টোবর – ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও প্রদেশে শক্তিশালী ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে ভূমিকম্পে কেপে ওঠে ফিলিপাইন। এতে ‘ধ্বংসাত্মক সুনামি’র সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

ফিলিপাইনের ভূকম্প ও আগ্নেয়গিরি গবেষণা ইনস্টিটিউট (ফিভলকস) সতর্ক করেছে, উপকূলে উচ্চ ঢেউ আছড়ে পড়তে পারে। স্বাভাবিক জোয়ারের তুলনায় ঢেউয়ের উচ্চতা এক মিটারের বেশি হতে পারে এবং উপসাগর এবং প্রণালী এলাকায় আরও উঁচু ঢেউ হতে পারে।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

সংস্থাটি জানায়, স্থানীয় সময় সকাল ১১টা ৪৩ মিনিটের আগেই প্রথম সুনামি ঢেউ আঘাত হানতে পারে এবং তা কয়েক ঘন্টা স্থায়ী হতে পারে।

উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের অবিলম্বে উঁচু স্থানে বা ভেতরের দিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ফিভলকস। একই সঙ্গে নৌযান মালিকদের নৌকা সুরক্ষিত স্থানে সরিয়ে রাখতে ও যারা ইতোমধ্যে সমুদ্রে অবস্থান করছেন, তাদের উপকূলে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ফিলিপাইনের কিছু উপকূলে ঢেউয়ের উচ্চতা স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ মিটার (১০ ফুট) পর্যন্ত হতে পারে। এছাড়া ইন্দোনেশিয়া ও পালাউয়ের কিছু উপকূলে এক মিটার পর্যন্ত ঢেউ পৌঁছাতে পারে।

এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দেশটির মধ্যাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। ওই ভূমিকম্পে প্রায় ৬০ জন নিহত হয়েছে বলে নিশ্চিত হয়ে গেছে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১০ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ফিলিপাইনে আঘাত হানলো ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফিলিপাইনে আঘাত হানলো ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ম্যানিলা, ১০ অক্টোবর – ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও প্রদেশে শক্তিশালী ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে ভূমিকম্পে কেপে ওঠে ফিলিপাইন। এতে ‘ধ্বংসাত্মক সুনামি’র সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।ফিলিপাইনের ভূকম্প ও আগ্নেয়গিরি গবেষণা ইনস্টিটিউট (ফিভলকস) সতর্ক করেছে, উপকূলে উচ্চ ঢেউ আছড়ে পড়তে পারে। স্বাভাবিক জোয়ারের তুলনায় ঢেউয়ের উচ্চতা এক মিটারের বেশি হতে পারে এবং উপসাগর এবং প্রণালী এলাকায় আরও উঁচু ঢেউ হতে পারে।সংস্থাটি জানায়, স্থানীয় সময় সকাল ১১টা ৪৩ মিনিটের আগেই প্রথম সুনামি ঢেউ আঘাত হানতে পারে এবং তা কয়েক ঘন্টা স্থায়ী হতে পারে।উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের অবিলম্বে উঁচু স্থানে বা ভেতরের দিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ফিভলকস। একই সঙ্গে নৌযান মালিকদের নৌকা সুরক্ষিত স্থানে সরিয়ে রাখতে ও যারা ইতোমধ্যে সমুদ্রে অবস্থান করছেন, তাদের উপকূলে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ফিলিপাইনের কিছু উপকূলে ঢেউয়ের উচ্চতা স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ মিটার (১০ ফুট) পর্যন্ত হতে পারে। এছাড়া ইন্দোনেশিয়া ও পালাউয়ের কিছু উপকূলে এক মিটার পর্যন্ত ঢেউ পৌঁছাতে পারে।এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দেশটির মধ্যাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। ওই ভূমিকম্পে প্রায় ৬০ জন নিহত হয়েছে বলে নিশ্চিত হয়ে গেছে।সূত্র: জাগো নিউজএনএন/ ১০ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×