হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফুলবাড়িয়ায় বিস্ফোরণ: ডিবি হেফাজতে ভবনের মালিক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৮ মার্চ ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন


ঢাকা, ০৮ মার্চ – রাজধানীর ফুলবাড়িয়ায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটির মালিককে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার বিকেলে ডিএমপি ডিবির প্রধান হারুন অর রশীদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার রাতে ওই ভবনের ‘বাংলাদেশ স্যানিটারি’ দোকানের মালিক আবদুল মোতালেব মিন্টুকে হেফাজতে নেয় ডিবির লালবাগ বিভাগ। পরে ভবনের মালিক ওয়াহিদুর রহমানকে হেফাজতে নেয়া হয়। এ ছাড়াও আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

জানা গেছে, গুলিস্তানে বিস্ফোরণ হওয়া ভবনটির মালিক ছিলেন রেজাউর রহমান নামে এক ব্যক্তি। তিনি মারা যাওয়ার পর তার তিন ছেলে ওয়াহিদুর রহমান, মশিউর রহমান ও মতিউর রহমান ভবনটির মালিক হন। এর মধ্যে বড় ভাই ওয়াহিদুর রহমান ও ছোটো ভাই মতিউর রহমান ভবনটি পরিচালনা করতেন। আর মেজো ভাই মশিউর রহমান বিদেশে থাকেন। এর মধ্যে ওয়াহিদুর রহমানকে হেফাজতে নিয়েছে ডিবি পুলিশ।

ডিএমপি ডিবির প্রধান হারুন অর রশীদ বলেন, বিস্ফোরণের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আমরা বাড়ির মালিক, দোকান মালিকদের ডেকেছি। বাণিজ্যিকের নিয়মমতো বেজমেন্টে দোকান দেওয়ার কথা না। এ ছাড়া স্যুয়ারেজ লাইন, সেপটিক ট্যাংক, ওয়াটার রিজার্ভার—এগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হতো কি না, এসব বিষয়ে আমরা তাদের কাছে জানতে চাইব।

তিনি বলেন, কার অবহেলায় এই হতাহতের ঘটনা ঘটল, তা জানতে জিজ্ঞাসাবাদ করছি। এ ছাড়া বাহির থেকে কেউ এটা ঘটিয়েছে কি না বা এমন সুযোগ আছে কি না, তা খতিয়ে দেখছি।

মঙ্গলবার বিকালে গুলিস্তানের সিদ্দিকবাজারের একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অর্ধশতাধিক। এরমধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৮ মার্চ ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ফুলবাড়িয়ায় বিস্ফোরণ: ডিবি হেফাজতে ভবনের মালিক first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ফুলবাড়িয়ায় বিস্ফোরণ: ডিবি হেফাজতে ভবনের মালিক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফুলবাড়িয়ায় বিস্ফোরণ: ডিবি হেফাজতে ভবনের মালিক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৮ মার্চ ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৮ মার্চ – রাজধানীর ফুলবাড়িয়ায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটির মালিককে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার বিকেলে ডিএমপি ডিবির প্রধান হারুন অর রশীদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার রাতে ওই ভবনের ‘বাংলাদেশ স্যানিটারি’ দোকানের মালিক আবদুল মোতালেব মিন্টুকে হেফাজতে নেয় ডিবির লালবাগ বিভাগ। পরে ভবনের মালিক ওয়াহিদুর রহমানকে হেফাজতে নেয়া হয়। এ ছাড়াও আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। জানা গেছে, গুলিস্তানে বিস্ফোরণ হওয়া ভবনটির মালিক ছিলেন রেজাউর রহমান নামে এক ব্যক্তি। তিনি মারা যাওয়ার পর তার তিন ছেলে ওয়াহিদুর রহমান, মশিউর রহমান ও মতিউর রহমান ভবনটির মালিক হন। এর মধ্যে বড় ভাই ওয়াহিদুর রহমান ও ছোটো ভাই মতিউর রহমান ভবনটি পরিচালনা করতেন। আর মেজো ভাই মশিউর রহমান বিদেশে থাকেন। এর মধ্যে ওয়াহিদুর রহমানকে হেফাজতে নিয়েছে ডিবি পুলিশ। ডিএমপি ডিবির প্রধান হারুন অর রশীদ বলেন, বিস্ফোরণের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আমরা বাড়ির মালিক, দোকান মালিকদের ডেকেছি। বাণিজ্যিকের নিয়মমতো বেজমেন্টে দোকান দেওয়ার কথা না। এ ছাড়া স্যুয়ারেজ লাইন, সেপটিক ট্যাংক, ওয়াটার রিজার্ভার—এগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হতো কি না, এসব বিষয়ে আমরা তাদের কাছে জানতে চাইব। তিনি বলেন, কার অবহেলায় এই হতাহতের ঘটনা ঘটল, তা জানতে জিজ্ঞাসাবাদ করছি। এ ছাড়া বাহির থেকে কেউ এটা ঘটিয়েছে কি না বা এমন সুযোগ আছে কি না, তা খতিয়ে দেখছি। মঙ্গলবার বিকালে গুলিস্তানের সিদ্দিকবাজারের একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অর্ধশতাধিক। এরমধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। সূত্র: বাংলাদেশ জার্নাল এম ইউ/০৮ মার্চ ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ফুলবাড়িয়ায় বিস্ফোরণ: ডিবি হেফাজতে ভবনের মালিক first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×