হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফেনীর চাঞ্চল্যকর ৪ তরুণ অপহরণ মামলার অন্যতম আসামি টেকনাফ থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
📌 সংক্ষেপ: সারাদেশে চাঞ্চল্য সৃষ্টি করা ফেনী জেলার ৪ তরুণকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি জাহাঙ্গীরকে (২৯) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত …

সারাদেশে চাঞ্চল্য সৃষ্টি করা ফেনী জেলার ৪ তরুণকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি জাহাঙ্গীরকে (২৯) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারকৃত জাহাঙ্গীর টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড রঙ্গীখালী (জুম্মাপাড়া) এলাকার গোড়া মিয়ার ছেলে।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক শনিবার (১২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় অপহরণ মামলার এক আসামি অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি দল অভিযান পরিচালনা করে।

কৌশলগত অবস্থান নিয়ে জাদিমুড়া এসআর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে ‘এনামুল হক জনির কুলিং কর্নার’-এর সামনে থেকে জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, চলতি বছরের জুন মাসে ফেনীর ৪ তরুণকে অপহরণ করে পাহাড়ে আটকে রাখার লোমহর্ষক ঘটনায় টেকনাফ থানায় একটি মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত জাহাঙ্গীর ওই চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় ৮নং আসামি। ঘটনার পর থেকে সে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।

সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: ফেনীর চাঞ্চল্যকর ৪ তরুণ অপহরণ মামলার অন্যতম আসামি টেকনাফ থেকে গ্রেফতার সম্পর্কিত তথ্য কী?

উত্তর: সারাদেশে চাঞ্চল্য সৃষ্টি করা ফেনী জেলার ৪ তরুণকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি জাহাঙ্গীরকে (২৯) গ্রেফতার করেছে র‌্যাপিড অ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ফেনীর চাঞ্চল্যকর ৪ তরুণ অপহরণ মামলার অন্যতম আসামি টেকনাফ থেকে গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফেনীর চাঞ্চল্যকর ৪ তরুণ অপহরণ মামলার অন্যতম আসামি টেকনাফ থেকে গ্রেফতার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
Print Image
সারাদেশে চাঞ্চল্য সৃষ্টি করা ফেনী জেলার ৪ তরুণকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি জাহাঙ্গীরকে (২৯) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃত জাহাঙ্গীর টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড রঙ্গীখালী (জুম্মাপাড়া) এলাকার গোড়া মিয়ার ছেলে। র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক শনিবার (১২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় অপহরণ মামলার এক আসামি অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি দল অভিযান পরিচালনা করে। কৌশলগত অবস্থান নিয়ে জাদিমুড়া এসআর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে 'এনামুল হক জনির কুলিং কর্নার'-এর সামনে থেকে জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। র‌্যাব সূত্রে জানা যায়, চলতি বছরের জুন মাসে ফেনীর ৪ তরুণকে অপহরণ করে পাহাড়ে আটকে রাখার লোমহর্ষক ঘটনায় টেকনাফ থানায় একটি মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত জাহাঙ্গীর ওই চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় ৮নং আসামি। ঘটনার পর থেকে সে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×