হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফেরদৌসের পক্ষে নৌকায় ভোট চাইলেন মিশা সওদাগর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৪ ডিসেম্বর – দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। অন্যান্য প্রার্থীদের মতোই ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদও নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

রোববার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় এলিফ্যান্ট রোডের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে নিউ মার্কেট এলাকা পর্যন্ত জনসংযোগ করেন এই চিত্রনায়ক। এদিন সন্ধ্যা ৬টার দিকে ফেরদৌসের নৌকার পক্ষে প্রচারণায় নামেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সেরা খলনায়ক মিশা সওদাগর।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

হাজারীবাগের রায়েরবাজার এলাকার সুলতানগঞ্জ রোডে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের কর্মীদের নিয়ে ফেরদৌসের পক্ষে একাই জনসংযোগে নামে তিনি।

ফেরদৌসের নৌকার পক্ষে প্রচারণায় অংশ নিয়ে মিশা সওদাগর ভোটারদের উদ্দেশে বলেন, ফেরদৌস আমার ছোট ভাই, আপনারা ওরে ভোট দিয়েন। অনেকেরই অনেক ভালো গুণ আবার খারাপ গুণও থাকে, কিন্তু ফেরদৌসের মধ্যে কোন খারাপ গুণ নেই। ফেরদৌস যে এত বড় একজন নায়ক তারপরেও ২৭ বছরের ক্যারিয়ারে তার কোন স্ক্যান্ডাল নেই। একজন নায়কের মধ্যে সবগুলো ভালো গুণ বিদ্যমান থাকে, ফেরদৌসের মধ্যেও ভালো গুণ ব্যতীত খারাপ কোন গুণ নেই। নিঃসন্দেহে ফেরদৌসকে আপনারা ভোট দিতে পারেন।

বড় পর্দার নায়ক ফেরদৌস। সেই নায়কের নির্বাচনী প্রচারণায় বড় পর্দার খলনায়কে একটু কাছ থেকে দেখার জন্য রায়েরবাজার এলাকায় এদিন নেমেছিল জনতার ঢল। ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সেরা খলনায়ককে দেখতে পেরে উচ্ছ্বসিত অত্র এলাকার বাসিন্দারা।

আইএ/ ২৪ ডিসেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

ফেরদৌসের পক্ষে নৌকায় ভোট চাইলেন মিশা সওদাগর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফেরদৌসের পক্ষে নৌকায় ভোট চাইলেন মিশা সওদাগর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৪ ডিসেম্বর – দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। অন্যান্য প্রার্থীদের মতোই ঢাকা-১০ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদও নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। রোববার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় এলিফ্যান্ট রোডের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে নিউ মার্কেট এলাকা পর্যন্ত জনসংযোগ করেন এই চিত্রনায়ক। এদিন সন্ধ্যা ৬টার দিকে ফেরদৌসের নৌকার পক্ষে প্রচারণায় নামেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সেরা খলনায়ক মিশা সওদাগর। হাজারীবাগের রায়েরবাজার এলাকার সুলতানগঞ্জ রোডে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের কর্মীদের নিয়ে ফেরদৌসের পক্ষে একাই জনসংযোগে নামে তিনি। ফেরদৌসের নৌকার পক্ষে প্রচারণায় অংশ নিয়ে মিশা সওদাগর ভোটারদের উদ্দেশে বলেন, ফেরদৌস আমার ছোট ভাই, আপনারা ওরে ভোট দিয়েন। অনেকেরই অনেক ভালো গুণ আবার খারাপ গুণও থাকে, কিন্তু ফেরদৌসের মধ্যে কোন খারাপ গুণ নেই। ফেরদৌস যে এত বড় একজন নায়ক তারপরেও ২৭ বছরের ক্যারিয়ারে তার কোন স্ক্যান্ডাল নেই। একজন নায়কের মধ্যে সবগুলো ভালো গুণ বিদ্যমান থাকে, ফেরদৌসের মধ্যেও ভালো গুণ ব্যতীত খারাপ কোন গুণ নেই। নিঃসন্দেহে ফেরদৌসকে আপনারা ভোট দিতে পারেন। বড় পর্দার নায়ক ফেরদৌস। সেই নায়কের নির্বাচনী প্রচারণায় বড় পর্দার খলনায়কে একটু কাছ থেকে দেখার জন্য রায়েরবাজার এলাকায় এদিন নেমেছিল জনতার ঢল। ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সেরা খলনায়ককে দেখতে পেরে উচ্ছ্বসিত অত্র এলাকার বাসিন্দারা। আইএ/ ২৪ ডিসেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×