হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফের রিটার্ন জমার সময় বাড়ছে ১৫ দিন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন


ঢাকা, ২৯ জানুয়ারি – জুলাই-অগাস্টের আন্দোলন ও সংঘাতের ধাক্কায় আয়কর রিটার্ন জমার যে আশা করা হয়েছিল সরকারের তরফে, তা এখন পর্যন্ত না হওয়ায় ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমার সময় আরও ১৫ দিন বাড়াচ্ছে সরকার। ২০২৪-২৫ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময় ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর থেকে এর খসড়া অর্থ উপদেষ্টার কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ঘোষণা আসতে পারে বলে এনবিআরের আয়কর বিভাগের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন। এর আগে সরকার দুই দফায় এক মাস করে বাড়িয়েছে।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ জানুয়ারি পর্যন্ত এই রিটার্ন জমা দেয়া যাবে। এর আগে ৩১ ডিসেম্বর ছিল রিটার্ন জমার শেষ সময়। আরেক আদেশে কোম্পানির ক্ষেত্রে রিটার্ন জমার সময় এক মাস বাড়িয়ে ১৫ জানুয়ারির পরিবর্তে ১৫ ফেব্রুয়ারি করা হয়েছে। কোম্পানির ক্ষেত্রে এখনই না বাড়ানোর সিদ্ধান্ত রয়েছে।

আয়কর আইন অনুযায়ী, ব্যক্তি শ্রেণির করদাতার রিটার্ন জমা শেষ সময় ৩০ নভেম্বর। বোর্ড চাইলে এরপর একক সিদ্ধান্তেই আরও এক মাস সময় বাড়াতে পারে। তবে অতিমারিসহ নানা সংকটকালীন সময়ে সরকার আদেশের মাধ্যমে চাইলে সময় বাড়াতে পারে। সেক্ষেত্রে বোর্ড নিজ থেকে পারে না। বরং সরকারের অনুমোদনের মাধ্যমে আদেশ জারি করতে পারে। এ বছর জুলাই-অগাস্টের আন্দোলন বিবেচনায় বারবার মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে।

২৩ জানুয়ারি পর্যন্ত আয়কর রিটার্ন জমা পড়েছে ৩৩ লাখ ৯৮ হাজার ৯৩৭টি, এর মধ্যে অনলাইনে জমা পড়েছে ১১ লাখ ৬৯ হাজার ৭৫২টি। এর মাধ্যমে কর আদায় হয়েছে ৫ হাজার ৯ কোটি টাকা। গত করবর্ষে আয়কর রিটার্ন জমা পড়েছিল ৪৩ লাখের বেশি।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ফের রিটার্ন জমার সময় বাড়ছে ১৫ দিন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফের রিটার্ন জমার সময় বাড়ছে ১৫ দিন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৯ জানুয়ারি – জুলাই-অগাস্টের আন্দোলন ও সংঘাতের ধাক্কায় আয়কর রিটার্ন জমার যে আশা করা হয়েছিল সরকারের তরফে, তা এখন পর্যন্ত না হওয়ায় ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমার সময় আরও ১৫ দিন বাড়াচ্ছে সরকার। ২০২৪-২৫ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময় ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।এনবিআর থেকে এর খসড়া অর্থ উপদেষ্টার কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ঘোষণা আসতে পারে বলে এনবিআরের আয়কর বিভাগের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন। এর আগে সরকার দুই দফায় এক মাস করে বাড়িয়েছে।সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ জানুয়ারি পর্যন্ত এই রিটার্ন জমা দেয়া যাবে। এর আগে ৩১ ডিসেম্বর ছিল রিটার্ন জমার শেষ সময়। আরেক আদেশে কোম্পানির ক্ষেত্রে রিটার্ন জমার সময় এক মাস বাড়িয়ে ১৫ জানুয়ারির পরিবর্তে ১৫ ফেব্রুয়ারি করা হয়েছে। কোম্পানির ক্ষেত্রে এখনই না বাড়ানোর সিদ্ধান্ত রয়েছে।আয়কর আইন অনুযায়ী, ব্যক্তি শ্রেণির করদাতার রিটার্ন জমা শেষ সময় ৩০ নভেম্বর। বোর্ড চাইলে এরপর একক সিদ্ধান্তেই আরও এক মাস সময় বাড়াতে পারে। তবে অতিমারিসহ নানা সংকটকালীন সময়ে সরকার আদেশের মাধ্যমে চাইলে সময় বাড়াতে পারে। সেক্ষেত্রে বোর্ড নিজ থেকে পারে না। বরং সরকারের অনুমোদনের মাধ্যমে আদেশ জারি করতে পারে। এ বছর জুলাই-অগাস্টের আন্দোলন বিবেচনায় বারবার মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে।২৩ জানুয়ারি পর্যন্ত আয়কর রিটার্ন জমা পড়েছে ৩৩ লাখ ৯৮ হাজার ৯৩৭টি, এর মধ্যে অনলাইনে জমা পড়েছে ১১ লাখ ৬৯ হাজার ৭৫২টি। এর মাধ্যমে কর আদায় হয়েছে ৫ হাজার ৯ কোটি টাকা। গত করবর্ষে আয়কর রিটার্ন জমা পড়েছিল ৪৩ লাখের বেশি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×