হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন


কাবুল, ০৫ সেপ্টেম্বর – ভয়াবহ ভূমিকম্পে প্রায় আড়াই হাজার মানুষের মৃত্যুর পর আবারও শক্তিশালী কম্পনে কেঁপে উঠেছে আফগানিস্তান। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ৬ দশমিক ২ মাত্রার এ ভূমিকম্পটি আঘাত হানে।

জার্মানির ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) জানিয়েছে, নতুন ভূমিকম্পটি মাটির ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

চারদিন আগের ভূমিকম্পে আফগানিস্তানের পূর্বাঞ্চলে এখন পর্যন্ত ২ হাজার ২০০ মানুষের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগে আহত হয়েছেন ৩ হাজার ৬০০ জন। ভূমিকম্পে কয়েকটি গ্রামের বেশিরভাগ বাড়িঘর ধসে পড়েছে। এতে হাজার হাজার মানুষ খোলাস্থানে থাকছেন।

বৃহস্পতিবার রাতের ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে এটি ভারতের দিল্লি, জম্মু ও কাশ্মির এবং আশপাশের অঞ্চলে অনুভূত হয়েছে। কম্পনের তীব্রতা বেশি হওয়ায় সেখানকার বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে যান। ভারতে এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহতের তথ্য জানা যায়নি।

এছাড়া নতুন করে আঘাত হানা ভূমিকম্পে আফগানিস্তানে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কাবুল, ০৫ সেপ্টেম্বর – ভয়াবহ ভূমিকম্পে প্রায় আড়াই হাজার মানুষের মৃত্যুর পর আবারও শক্তিশালী কম্পনে কেঁপে উঠেছে আফগানিস্তান। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ৬ দশমিক ২ মাত্রার এ ভূমিকম্পটি আঘাত হানে।জার্মানির ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) জানিয়েছে, নতুন ভূমিকম্পটি মাটির ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে।চারদিন আগের ভূমিকম্পে আফগানিস্তানের পূর্বাঞ্চলে এখন পর্যন্ত ২ হাজার ২০০ মানুষের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগে আহত হয়েছেন ৩ হাজার ৬০০ জন। ভূমিকম্পে কয়েকটি গ্রামের বেশিরভাগ বাড়িঘর ধসে পড়েছে। এতে হাজার হাজার মানুষ খোলাস্থানে থাকছেন।বৃহস্পতিবার রাতের ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে এটি ভারতের দিল্লি, জম্মু ও কাশ্মির এবং আশপাশের অঞ্চলে অনুভূত হয়েছে। কম্পনের তীব্রতা বেশি হওয়ায় সেখানকার বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে যান। ভারতে এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহতের তথ্য জানা যায়নি।এছাড়া নতুন করে আঘাত হানা ভূমিকম্পে আফগানিস্তানে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×