হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘ফেলানী হত্যার বিষয়ে সারা বিশ্ব ভারতকে ছি ছি করেছে’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১১:০৭ অপরাহ্ন


কুড়িগ্রাম, ২৪ জানুয়ারি – বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফেলানী হত্যার বিষয়টি নিয়ে সারা বিশ্ব ভারতকে ছি ছি করেছে। সরকার ইচ্ছা করলে ফেলানী হত্যার বিচার নিয়ে আন্তর্জাতিক আদালতে যেতে পারে। আমাদের পক্ষ থেকে যেটা করা সম্ভব সেটা সর্বোচ্চ চেষ্টা করবো।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলোনিটারী গ্রামে ফেলানীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আরও পড়ুন

নারায়ণগঞ্জের মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ধোঁয়ায় অসুস্থ হয়ে আইসিইউতে ৩ শিক্ষার্থীসহ হাসপাতালে ভর্তি ৪৮

ডা. শফিকুর রহমান বলেন, আমি লজ্জিত, ১৪ বছর পর ফেলানীর বাড়িতে আসলাম। আরও আগে আসা উচিত ছিল, কেনো আসতে পারি নাই তা আপনারা জানেন। ফেলানী নিহতের ঘটনায় শুধু ফেলানীর বাবা-মা নয়, শুধু গ্রামবাসী নয়, সারা বাংলাদেশ কষ্ট পেয়েছে। এ ঘটনায় সারা বিশ্ব তাদেরকে (ভারত) ছি, ছি দিয়েছে।

ফেলানী হত্যার বিচার চেয়ে কর্মসূচি করার কথা জানিয়ে তিনি বলেন, আমরা কর্মসূচি করেছি, বিবৃতি দিয়েছি, এ নিয়ে কথা বলেছি। এটার আমরা ন্যায় বিচার চাই। বর্তমান যে সরকার রয়েছে, যদিও অস্থায়ী সরকার তারপরেও তাদেরকে বলব—এ ব্যাপারে তাদের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

জামায়াত আমির বলেন, ফেলানীর পরিবার ভারতীয় মানবাধিকার সংগঠন ‘বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ’ বা মাসুমের সহযোগিতায় সর্বোচ্চ আদালতে যে রিট পিটিশন করেছে। সেখানে আমাদের সহযোগিতা প্রয়োজন হলে করবো।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‘ফেলানী হত্যার বিষয়ে সারা বিশ্ব ভারতকে ছি ছি করেছে’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘ফেলানী হত্যার বিষয়ে সারা বিশ্ব ভারতকে ছি ছি করেছে’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কুড়িগ্রাম, ২৪ জানুয়ারি – বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফেলানী হত্যার বিষয়টি নিয়ে সারা বিশ্ব ভারতকে ছি ছি করেছে। সরকার ইচ্ছা করলে ফেলানী হত্যার বিচার নিয়ে আন্তর্জাতিক আদালতে যেতে পারে। আমাদের পক্ষ থেকে যেটা করা সম্ভব সেটা সর্বোচ্চ চেষ্টা করবো।শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলোনিটারী গ্রামে ফেলানীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।ডা. শফিকুর রহমান বলেন, আমি লজ্জিত, ১৪ বছর পর ফেলানীর বাড়িতে আসলাম। আরও আগে আসা উচিত ছিল, কেনো আসতে পারি নাই তা আপনারা জানেন। ফেলানী নিহতের ঘটনায় শুধু ফেলানীর বাবা-মা নয়, শুধু গ্রামবাসী নয়, সারা বাংলাদেশ কষ্ট পেয়েছে। এ ঘটনায় সারা বিশ্ব তাদেরকে (ভারত) ছি, ছি দিয়েছে।ফেলানী হত্যার বিচার চেয়ে কর্মসূচি করার কথা জানিয়ে তিনি বলেন, আমরা কর্মসূচি করেছি, বিবৃতি দিয়েছি, এ নিয়ে কথা বলেছি। এটার আমরা ন্যায় বিচার চাই। বর্তমান যে সরকার রয়েছে, যদিও অস্থায়ী সরকার তারপরেও তাদেরকে বলব—এ ব্যাপারে তাদের উদ্যোগ নেওয়া প্রয়োজন।জামায়াত আমির বলেন, ফেলানীর পরিবার ভারতীয় মানবাধিকার সংগঠন ‘বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ’ বা মাসুমের সহযোগিতায় সর্বোচ্চ আদালতে যে রিট পিটিশন করেছে। সেখানে আমাদের সহযোগিতা প্রয়োজন হলে করবো। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×