হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জো বাইডেনের গাড়িবহর দুর্ঘটনার কবলে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন


ওয়াশিংটন, ১৮ ডিসেম্বর – মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়েছে। যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারে নিজের প্রচারণা সদর দপ্তর থেকে বেরিয়ে যাওয়ার সময় একটি গাড়ি মার্কিন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্টের গাড়ি বহরকে ধাক্কা দেয়।

অবশ্য প্রেসিডেন্ট বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন নিরাপদেই আছেন। সোমবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

অন্যদিকে বার্তাসংস্থা রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, স্থানীয় সময় রোববার রাতে প্রেসিডেন্ট জো বাইডেন গাড়িবহরের একটি এসইউভির সঙ্গে একটি সেডান গাড়ির সংঘর্ষ হয়। এই ঘটনায় বাইডেন নিরাপদে আছেন এবং দুর্ঘটনার শিকার গাড়িটি প্রেসিডেন্টের নিরাপত্তা টিমের অংশ ছিল।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

প্রেসিডেন্ট বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন তার প্রচারণার সদর দপ্তর ছেড়ে যাওয়ার পরপরই এই সংঘর্ষটি ঘটে। ঘটনার পর জিল বাইডেনও নিরাপদে ছিলেন বলে জানা গেছে।

টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনার পর সিক্রেট সার্ভিস এজেন্টরা বাইডেনকে তার গাড়িতে নিয়ে যাচ্ছেন।

দুর্ঘটনার পর সিলভার রংয়ের সেডান গাড়িটিকে নিরাপত্তা কর্মকর্তারা দ্রুত ঘিরে ফেলে। এজেন্টরা গাড়িটি কোণঠাসা করে এবং চালকের দিকে অস্ত্র তাক করে। তবে গাড়ির চালক তার হাত ওপরে উঠিয়ে রেখেছিলেন।

ঘটনার পর বাইডেন দম্পতি নিরাপদে উইলমিংটনে তাদের বাড়িতে ফিরে এসেছেন বলেও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৮ ডিসেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জো বাইডেনের গাড়িবহর দুর্ঘটনার কবলে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জো বাইডেনের গাড়িবহর দুর্ঘটনার কবলে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১৮ ডিসেম্বর – মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়েছে। যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারে নিজের প্রচারণা সদর দপ্তর থেকে বেরিয়ে যাওয়ার সময় একটি গাড়ি মার্কিন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্টের গাড়ি বহরকে ধাক্কা দেয়। অবশ্য প্রেসিডেন্ট বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন নিরাপদেই আছেন। সোমবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। অন্যদিকে বার্তাসংস্থা রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, স্থানীয় সময় রোববার রাতে প্রেসিডেন্ট জো বাইডেন গাড়িবহরের একটি এসইউভির সঙ্গে একটি সেডান গাড়ির সংঘর্ষ হয়। এই ঘটনায় বাইডেন নিরাপদে আছেন এবং দুর্ঘটনার শিকার গাড়িটি প্রেসিডেন্টের নিরাপত্তা টিমের অংশ ছিল। প্রেসিডেন্ট বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন তার প্রচারণার সদর দপ্তর ছেড়ে যাওয়ার পরপরই এই সংঘর্ষটি ঘটে। ঘটনার পর জিল বাইডেনও নিরাপদে ছিলেন বলে জানা গেছে। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনার পর সিক্রেট সার্ভিস এজেন্টরা বাইডেনকে তার গাড়িতে নিয়ে যাচ্ছেন। দুর্ঘটনার পর সিলভার রংয়ের সেডান গাড়িটিকে নিরাপত্তা কর্মকর্তারা দ্রুত ঘিরে ফেলে। এজেন্টরা গাড়িটি কোণঠাসা করে এবং চালকের দিকে অস্ত্র তাক করে। তবে গাড়ির চালক তার হাত ওপরে উঠিয়ে রেখেছিলেন। ঘটনার পর বাইডেন দম্পতি নিরাপদে উইলমিংটনে তাদের বাড়িতে ফিরে এসেছেন বলেও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ১৮ ডিসেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×