হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফোনালাপে মাদুরো সরকারের প্রতি সমর্থন নিশ্চিত করলেন পুতিন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন


কারাকাস, ১২ ডিসেম্বর – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সরিয়ে দিতে চাপ বাড়াচ্ছেন, ঠিক সেই সময় রাশিয়া ও তার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ ভেনেজুয়েলার এ নেতার সঙ্গে যোগাযোগ করেছেন।

ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ফোনে ভেনেজুয়েলার নেতাকে জানান যে তিনি মাদুরো সরকারের নীতিকে সমর্থন করছেন।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বৃহস্পতিবার ১৭ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো মস্কোয় নিযুক্ত ভেনেজুয়েলার রাষ্ট্রদূত হেসুস রাফায়েল সালাজার ভেলাসকেজের সঙ্গে বৈঠক করেন।

বেলারুশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেল্টা’র বরাতে বলা হয়, ২৫ নভেম্বর লুকাশেঙ্কো রাষ্ট্রদূতকে জানান যে মাদুরোকে বেলারুশে সবসময় স্বাগত।

তবে রয়টার্স লুকাশেঙ্কোর দপ্তরে বৈঠকগুলোর গুরুত্ব এবং মাদুরো পদত্যাগ করলে তাকে আশ্রয় দিতে বেলারুশ প্রস্তুত কি না—এসব বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ জানায়, তবে কোনো জবাব পাওয়া যায়নি।

এই সপ্তাহে পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মাদুরোর সময় ফুরিয়ে আসছে, যদিও তিনি ভেনেজুয়েলায় মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে কিছু বলেননি।

বেলারুশের অভিজ্ঞ কর্তৃত্ববাদী নেতা লুকাশেঙ্কোর ভেনেজুয়েলার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

এর আগে সূত্ররা রয়টার্সকে জানায়, মাদুরো ২১ নভেম্বর ট্রাম্পকে ফোনে বলেছিলেন যে তিনি ভেনেজুয়েলা ছাড়তে প্রস্তুত, তবে শর্ত হচ্ছে তিনি ও তার পরিবারকে সম্পূর্ণ আইনি ক্ষমা করতে হবে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১২ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ফোনালাপে মাদুরো সরকারের প্রতি সমর্থন নিশ্চিত করলেন পুতিন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফোনালাপে মাদুরো সরকারের প্রতি সমর্থন নিশ্চিত করলেন পুতিন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন
Print Image
[ad_1] কারাকাস, ১২ ডিসেম্বর – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সরিয়ে দিতে চাপ বাড়াচ্ছেন, ঠিক সেই সময় রাশিয়া ও তার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ ভেনেজুয়েলার এ নেতার সঙ্গে যোগাযোগ করেছেন।ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ফোনে ভেনেজুয়েলার নেতাকে জানান যে তিনি মাদুরো সরকারের নীতিকে সমর্থন করছেন।বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বৃহস্পতিবার ১৭ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো মস্কোয় নিযুক্ত ভেনেজুয়েলার রাষ্ট্রদূত হেসুস রাফায়েল সালাজার ভেলাসকেজের সঙ্গে বৈঠক করেন।বেলারুশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেল্টা’র বরাতে বলা হয়, ২৫ নভেম্বর লুকাশেঙ্কো রাষ্ট্রদূতকে জানান যে মাদুরোকে বেলারুশে সবসময় স্বাগত।তবে রয়টার্স লুকাশেঙ্কোর দপ্তরে বৈঠকগুলোর গুরুত্ব এবং মাদুরো পদত্যাগ করলে তাকে আশ্রয় দিতে বেলারুশ প্রস্তুত কি না—এসব বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ জানায়, তবে কোনো জবাব পাওয়া যায়নি।এই সপ্তাহে পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মাদুরোর সময় ফুরিয়ে আসছে, যদিও তিনি ভেনেজুয়েলায় মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে কিছু বলেননি।বেলারুশের অভিজ্ঞ কর্তৃত্ববাদী নেতা লুকাশেঙ্কোর ভেনেজুয়েলার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।এর আগে সূত্ররা রয়টার্সকে জানায়, মাদুরো ২১ নভেম্বর ট্রাম্পকে ফোনে বলেছিলেন যে তিনি ভেনেজুয়েলা ছাড়তে প্রস্তুত, তবে শর্ত হচ্ছে তিনি ও তার পরিবারকে সম্পূর্ণ আইনি ক্ষমা করতে হবে।সূত্র: জাগো নিউজএনএন/ ১২ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×