হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফোর্বসের তালিকায় আবারও বিশ্বের সর্বোচ্চ আয়কারী অ্যাথলেট ক্রিস্টিয়ানো রোনালদো

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৩ মে ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন


ওয়াশিংটন, ২৩ মে – যুক্তরাষ্ট্রের প্রখ্যাত ব্যবসা-বাণিজ্য সাময়িকী ফোর্বসের ২০২৬ সালের সর্বোচ্চ আয়কারী অ্যাথলেটের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এই নিয়ে টানা চতুর্থবারের মতো এবং সব মিলিয়ে ষষ্ঠবার এই অনন্য গৌরব অর্জন করলেন তিনি।

রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মতো শীর্ষ ক্লাবগুলো হয়ে মাঠ মাতানোর পর বর্তমানে তিনি সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। ক্লাব বদলালেও বিশ্বজুড়ে তাঁর বাণিজ্যিক চাহিদা এবং আয়ের পরিমাণ যে কমেনি, ফোর্বসের এই পরিসংখ্যানই তার প্রমাণ।

আরও পড়ুন

সল্টলেকে সেলেসাওদের জাদু: ভারতকে ৪-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, গত ১২ মাসে কর এবং এজেন্ট ফি বাদে রোনালদোর মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৩০ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৩ হাজার ৬৮৩ কোটি টাকা। আয়ের একটি বড় অংশ এসেছে আল নাসরের সাথে তাঁর বিশাল চুক্তি থেকে, যার পরিমাণ প্রায় ২৩ কোটি ৫০ লাখ ডলার।

বাকি ৬ কোটি ৫০ লাখ ডলার তিনি আয় করেছেন বিজ্ঞাপন, বাণিজ্যিক লাইসেন্সিং, স্মারক বিক্রি এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে। এই অভাবনীয় আয়ের মাধ্যমে রোনালদো কিংবদন্তি বাস্কেটবল তারকা মাইকেল জর্ডানের পাশে জায়গা করে নিয়েছেন, যিনি নিজেও ছয়বার এই তালিকার শীর্ষে ছিলেন।

এখন তাঁর সামনে আছেন কেবল গলফ কিংবদন্তি টাইগার উডস, যিনি রেকর্ড ১১ বার আয়ের শীর্ষে থাকার কৃতিত্ব অর্জন করেছেন। এ ছাড়া রোনালদো কিংবদন্তি বক্সার ফ্লয়েড মেওয়েদার জুনিয়রের ২০১৫ সালের সর্বোচ্চ আয়ের রেকর্ডও স্পর্শ করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক বছর ধরে বিশ্বের শীর্ষ ৫০ জন অ্যাথলেটের সম্মিলিত আয়ের পরিমাণ ধারাবাহিকভাবে বাড়লেও এবার প্রবৃদ্ধিতে কিছুটা ধীরগতি লক্ষ্য করা গেছে। গত ১২ মাসে শীর্ষ ৫০ অ্যাথলেটের মোট আয় হয়েছে আনুমানিক ৪১০ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ৩ শতাংশ কম।

এই আয়ের সিংহভাগ এসেছে মাঠের পারিশ্রমিক, বোনাস ও প্রাইজমানি থেকে। এবারের তালিকায় বিশ্বের ১৮টি দেশের এবং আটটি ভিন্ন ক্রীড়া মাধ্যমের অ্যাথলেটরা স্থান পেয়েছেন। সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব লক্ষ্য করা গেছে বাস্কেটবল থেকে। ফুটবলারদের মধ্যে শীর্ষ দশে রোনালদো এবং মেসির পাশাপাশি জায়গা করে নিয়েছেন আল হিলালের হয়ে খেলা করিম বেনজেমা।

এস এম/ ২৩ মে ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

ফোর্বসের তালিকায় আবারও বিশ্বের সর্বোচ্চ আয়কারী অ্যাথলেট ক্রিস্টিয়ানো রোনালদো

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফোর্বসের তালিকায় আবারও বিশ্বের সর্বোচ্চ আয়কারী অ্যাথলেট ক্রিস্টিয়ানো রোনালদো

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৩ মে ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ২৩ মে – যুক্তরাষ্ট্রের প্রখ্যাত ব্যবসা-বাণিজ্য সাময়িকী ফোর্বসের ২০২৬ সালের সর্বোচ্চ আয়কারী অ্যাথলেটের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এই নিয়ে টানা চতুর্থবারের মতো এবং সব মিলিয়ে ষষ্ঠবার এই অনন্য গৌরব অর্জন করলেন তিনি।রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মতো শীর্ষ ক্লাবগুলো হয়ে মাঠ মাতানোর পর বর্তমানে তিনি সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। ক্লাব বদলালেও বিশ্বজুড়ে তাঁর বাণিজ্যিক চাহিদা এবং আয়ের পরিমাণ যে কমেনি, ফোর্বসের এই পরিসংখ্যানই তার প্রমাণ।ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, গত ১২ মাসে কর এবং এজেন্ট ফি বাদে রোনালদোর মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৩০ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৩ হাজার ৬৮৩ কোটি টাকা। আয়ের একটি বড় অংশ এসেছে আল নাসরের সাথে তাঁর বিশাল চুক্তি থেকে, যার পরিমাণ প্রায় ২৩ কোটি ৫০ লাখ ডলার।বাকি ৬ কোটি ৫০ লাখ ডলার তিনি আয় করেছেন বিজ্ঞাপন, বাণিজ্যিক লাইসেন্সিং, স্মারক বিক্রি এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে। এই অভাবনীয় আয়ের মাধ্যমে রোনালদো কিংবদন্তি বাস্কেটবল তারকা মাইকেল জর্ডানের পাশে জায়গা করে নিয়েছেন, যিনি নিজেও ছয়বার এই তালিকার শীর্ষে ছিলেন।এখন তাঁর সামনে আছেন কেবল গলফ কিংবদন্তি টাইগার উডস, যিনি রেকর্ড ১১ বার আয়ের শীর্ষে থাকার কৃতিত্ব অর্জন করেছেন। এ ছাড়া রোনালদো কিংবদন্তি বক্সার ফ্লয়েড মেওয়েদার জুনিয়রের ২০১৫ সালের সর্বোচ্চ আয়ের রেকর্ডও স্পর্শ করেছেন।প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক বছর ধরে বিশ্বের শীর্ষ ৫০ জন অ্যাথলেটের সম্মিলিত আয়ের পরিমাণ ধারাবাহিকভাবে বাড়লেও এবার প্রবৃদ্ধিতে কিছুটা ধীরগতি লক্ষ্য করা গেছে। গত ১২ মাসে শীর্ষ ৫০ অ্যাথলেটের মোট আয় হয়েছে আনুমানিক ৪১০ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ৩ শতাংশ কম।এই আয়ের সিংহভাগ এসেছে মাঠের পারিশ্রমিক, বোনাস ও প্রাইজমানি থেকে। এবারের তালিকায় বিশ্বের ১৮টি দেশের এবং আটটি ভিন্ন ক্রীড়া মাধ্যমের অ্যাথলেটরা স্থান পেয়েছেন। সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব লক্ষ্য করা গেছে বাস্কেটবল থেকে। ফুটবলারদের মধ্যে শীর্ষ দশে রোনালদো এবং মেসির পাশাপাশি জায়গা করে নিয়েছেন আল হিলালের হয়ে খেলা করিম বেনজেমা।এস এম/ ২৩ মে ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×