হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সাকিবের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ০৪:০৭ অপরাহ্ন


ঢাকা, ১৭ অক্টোবর – দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে সিরিজের প্রথম টেস্ট দিয়ে এই ফরম্যাটকে বিদায় জানানোর ইচ্ছে সাকিব আল হাসানের। সরকারের সবুজ সংকেত পেয়ে যুক্তরাষ্ট্র থেকে দুবাই এসেছিলেন তিনি। দেশের উদ্দেশ্যে রওনাও হয়েছিলেন। কিন্তু মাঝপথে দুবাইয়ে নিরাপত্তার কারণে তাকে থামতে বলা হলো।

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতেই সাকিবের দেশে ফেরার কথা ছিল। কিন্তু আদৌ ঠিক সময়ে তিনি ফিরতে পারবেন কিনা-তা অনিশ্চিত।

আরও পড়ুন

বিশ্বমঞ্চে বাংলাদেশ-তুরস্ক কূটনৈতিক মেলবন্ধন: এরদোয়ান ও তারেক রহমানের বৈঠকে এল বড় সব সিদ্ধান্ত

বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের ইচ্ছাপূরণে বেশ আন্তরিকতা দেখিয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু সাকিবকে স্বৈরাচারের দোসর বলে উল্লেখ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা সাকিবের কুশপুত্তলিকা দাহ করেছে। রাজু ভাস্কর্যে ‘ক্রিকেটপ্রেমী জনতা’ ব্যানারে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। আজ বিসিবিকে স্মারকলিপি দেয়ার কথা রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের।

এসব ঘটনাপ্রবাহের মাঝে পরবর্তী সিদ্ধান্ত জানানোর আগপর্যন্ত বিসিবি সাকিবকে দুবাইয়ে অবস্থান করতে বলেছে। সাকিব গতকালই দুবাই পৌঁছেছেন। দুবাইয়ে তার ট্রানজিট এবার একটু লম্বা। সেখান থেকে তার ঢাকায় আসার ফ্লাইট আজ স্থানীয় সময় বিকেল পাঁচটায়। রাত ১১টার পর তার ঢাকায় পৌঁছার কথা। তাই এমনিতেই দীর্ঘ সময় তাকে দুবাই অবস্থান করতে হচ্ছে। এই সময়টা আরও দীর্ঘায়িতও হতে পারে। ক্রিকেট নিয়্ন্ত্রক সংস্থা বিসিবি থেকে সবুজ সংকেত পেলেই কেবল দেশে ফিরবেন সাকিব।

আগামী ২১ অক্টোবর মিরপুরে শুরু হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট। আজ দেশে ফিরে আগামীকাল অনুশীলনে যোগ দেয়ার কথা ছিল সাকিবের। সেটা শেষ পর্যন্ত ঠিক থাকে কিনা-তা অনিশ্চিত। উল্লেখ্য, আইসিসি সভায় যোগ দিতে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ ও এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী এখন দুবাই আছেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সাকিবের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সাকিবের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৭ অক্টোবর – দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে সিরিজের প্রথম টেস্ট দিয়ে এই ফরম্যাটকে বিদায় জানানোর ইচ্ছে সাকিব আল হাসানের। সরকারের সবুজ সংকেত পেয়ে যুক্তরাষ্ট্র থেকে দুবাই এসেছিলেন তিনি। দেশের উদ্দেশ্যে রওনাও হয়েছিলেন। কিন্তু মাঝপথে দুবাইয়ে নিরাপত্তার কারণে তাকে থামতে বলা হলো।আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতেই সাকিবের দেশে ফেরার কথা ছিল। কিন্তু আদৌ ঠিক সময়ে তিনি ফিরতে পারবেন কিনা-তা অনিশ্চিত।বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের ইচ্ছাপূরণে বেশ আন্তরিকতা দেখিয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু সাকিবকে স্বৈরাচারের দোসর বলে উল্লেখ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা সাকিবের কুশপুত্তলিকা দাহ করেছে। রাজু ভাস্কর্যে ‘ক্রিকেটপ্রেমী জনতা’ ব্যানারে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। আজ বিসিবিকে স্মারকলিপি দেয়ার কথা রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের।এসব ঘটনাপ্রবাহের মাঝে পরবর্তী সিদ্ধান্ত জানানোর আগপর্যন্ত বিসিবি সাকিবকে দুবাইয়ে অবস্থান করতে বলেছে। সাকিব গতকালই দুবাই পৌঁছেছেন। দুবাইয়ে তার ট্রানজিট এবার একটু লম্বা। সেখান থেকে তার ঢাকায় আসার ফ্লাইট আজ স্থানীয় সময় বিকেল পাঁচটায়। রাত ১১টার পর তার ঢাকায় পৌঁছার কথা। তাই এমনিতেই দীর্ঘ সময় তাকে দুবাই অবস্থান করতে হচ্ছে। এই সময়টা আরও দীর্ঘায়িতও হতে পারে। ক্রিকেট নিয়্ন্ত্রক সংস্থা বিসিবি থেকে সবুজ সংকেত পেলেই কেবল দেশে ফিরবেন সাকিব।আগামী ২১ অক্টোবর মিরপুরে শুরু হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট। আজ দেশে ফিরে আগামীকাল অনুশীলনে যোগ দেয়ার কথা ছিল সাকিবের। সেটা শেষ পর্যন্ত ঠিক থাকে কিনা-তা অনিশ্চিত। উল্লেখ্য, আইসিসি সভায় যোগ দিতে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ ও এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী এখন দুবাই আছেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×