হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফ্যাসাদে পড়লেন পুনম, ১০০ কোটি টাকার মানহানি মামলা তাঁর বিরুদ্ধে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন


মুম্বাই, ১১ ফেব্রুয়ারি – নিজের মৃত্যু নিয়ে মিথ্যা খবর ছড়ানোর দায়ে বলিউড অভিনেত্রী পুনম পান্ডে ও তার স্বামীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন ফয়জ়ান আনসারি নামের এক ব্যক্তি।

অভিনেত্রীর বিরুদ্ধে কানপুরের পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। যেখানে বলা হয়েছে, ‘পুনম ও তার স্বামী ষড়যন্ত্র করে মৃত্যুর ভুয়া খবর ছড়ান। শুধু তাই নয়, ক্যানসারের মতো একটা রোগকে নিয়ে মশকরা করেছেন। কোটি কোটি ভারতীয় ও বলিউড ইন্ডাস্ট্রির সংবেদনশীলতার সুযোগ নিয়ে পুরো ঘটনাই নিজেদের প্রচারের উদ্দেশে সাজিয়েছেন।’

অভিযোগকারী শুধু এফআইআর দায়ের করে ক্ষান্ত হননি। তিনি পুনম ও তার স্বামী স্যাম বোম্বেকেও গ্রেফতারের দাবি করেছেন। তার অভিযোগে কাজ না হলে আদালত পর্যন্ত যাবেন বলেও জানিয়েছেন।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি বেলা ১১টা নাগাদ সামাজিক যোগাযোগের মাধ্যমে পুনম পান্ডের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। ৩২ বছর বয়সী অভিনেত্রীর আকস্মিক মৃত্যু ঘিরে দানা বাঁধে রহস্য। পরে তার ম্যানেজার নিশ্চিত করেন মৃত্যুর তথ্য। কিন্তু পরদিনই আবার হঠাৎ মৃত্যু নিয়ে গভীর বিস্ময় প্রকাশ করেন এই অভিনেত্রীর ১১ বছরের দেহরক্ষী।

এ ঘটনার একদিন পরেই একটি ভিডিওবার্তায় হাজির হয়ে নিজের বেঁচে থাকার খবর জানান পুনম। যেখানে অভিনেত্রী বলেন, ‘আমি ক্ষমা চাইছি, আমার জন্য যে অসুবিধার সৃষ্টি হয়েছে, যারা আমার জন্য আহত হয়েছেন। কিন্তু আসলে আমার অভিপ্রায় ছিল সকলকে শক দেওয়ার, কারণ আমরা জরায়ুমুখের ক্যানসার নিয়ে সচেতন নই। সেই কারণেই আমি মৃত্যুর মিথ্যা নাটক করেছি। জানি হয়তো বিষয়টা বাড়াবাড়ি, কিন্তু এর জন্য হঠাৎ করে অনেকে জরায়ুমুখ ক্যানসার নিয়ে কথা বলছে।’

পুনম আরও বলেন, ‘এই রোগটা নিঃশব্দে বহু প্রাণ কেড়ে নিচ্ছে। জরায়ুমুখ ক্যানসার নিয়ে আলোচনা প্রয়োজন। আমি গর্বিত আমার মৃত্যুর ভুয়া খবর যেটা করে দেখাল। যাঁরা আমাকে প্রশ্ন করতে চান, আমি উত্তর দেব হটারফ্লাই-তে লাইভে এসে।’

আইএ/ ১১ ফেব্রুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

ফ্যাসাদে পড়লেন পুনম, ১০০ কোটি টাকার মানহানি মামলা তাঁর বিরুদ্ধে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফ্যাসাদে পড়লেন পুনম, ১০০ কোটি টাকার মানহানি মামলা তাঁর বিরুদ্ধে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ১১ ফেব্রুয়ারি – নিজের মৃত্যু নিয়ে মিথ্যা খবর ছড়ানোর দায়ে বলিউড অভিনেত্রী পুনম পান্ডে ও তার স্বামীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন ফয়জ়ান আনসারি নামের এক ব্যক্তি।অভিনেত্রীর বিরুদ্ধে কানপুরের পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। যেখানে বলা হয়েছে, ‘পুনম ও তার স্বামী ষড়যন্ত্র করে মৃত্যুর ভুয়া খবর ছড়ান। শুধু তাই নয়, ক্যানসারের মতো একটা রোগকে নিয়ে মশকরা করেছেন। কোটি কোটি ভারতীয় ও বলিউড ইন্ডাস্ট্রির সংবেদনশীলতার সুযোগ নিয়ে পুরো ঘটনাই নিজেদের প্রচারের উদ্দেশে সাজিয়েছেন।’অভিযোগকারী শুধু এফআইআর দায়ের করে ক্ষান্ত হননি। তিনি পুনম ও তার স্বামী স্যাম বোম্বেকেও গ্রেফতারের দাবি করেছেন। তার অভিযোগে কাজ না হলে আদালত পর্যন্ত যাবেন বলেও জানিয়েছেন।উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি বেলা ১১টা নাগাদ সামাজিক যোগাযোগের মাধ্যমে পুনম পান্ডের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। ৩২ বছর বয়সী অভিনেত্রীর আকস্মিক মৃত্যু ঘিরে দানা বাঁধে রহস্য। পরে তার ম্যানেজার নিশ্চিত করেন মৃত্যুর তথ্য। কিন্তু পরদিনই আবার হঠাৎ মৃত্যু নিয়ে গভীর বিস্ময় প্রকাশ করেন এই অভিনেত্রীর ১১ বছরের দেহরক্ষী।এ ঘটনার একদিন পরেই একটি ভিডিওবার্তায় হাজির হয়ে নিজের বেঁচে থাকার খবর জানান পুনম। যেখানে অভিনেত্রী বলেন, ‘আমি ক্ষমা চাইছি, আমার জন্য যে অসুবিধার সৃষ্টি হয়েছে, যারা আমার জন্য আহত হয়েছেন। কিন্তু আসলে আমার অভিপ্রায় ছিল সকলকে শক দেওয়ার, কারণ আমরা জরায়ুমুখের ক্যানসার নিয়ে সচেতন নই। সেই কারণেই আমি মৃত্যুর মিথ্যা নাটক করেছি। জানি হয়তো বিষয়টা বাড়াবাড়ি, কিন্তু এর জন্য হঠাৎ করে অনেকে জরায়ুমুখ ক্যানসার নিয়ে কথা বলছে।’পুনম আরও বলেন, ‘এই রোগটা নিঃশব্দে বহু প্রাণ কেড়ে নিচ্ছে। জরায়ুমুখ ক্যানসার নিয়ে আলোচনা প্রয়োজন। আমি গর্বিত আমার মৃত্যুর ভুয়া খবর যেটা করে দেখাল। যাঁরা আমাকে প্রশ্ন করতে চান, আমি উত্তর দেব হটারফ্লাই-তে লাইভে এসে।’আইএ/ ১১ ফেব্রুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×