হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফ্যাসিবাদের পুনর্জীবন ঘটলে দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২১ অক্টোবর – ফ্যাসিবাদের পুনর্জীবন ঘটলে দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে সাভারে ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিনের বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যম কর্মীদের কাছে এ মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন জনারণ্যে লুকিয়ে থেকে প্রয়োজনমতো বের হয়ে দেশকে অস্থিতিশীল করবে, এ জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি বারবার চাপ দিয়েছে যে আপনাদের ব্যর্থতার জন্য যদি ফ্যাসিবাদের পুনর্জীবন ঘটে তাহলে এর দায় অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, এখনও ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা তাদের কালো টাকা ও বেআইনি অস্ত্র নিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করছে। গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের লোকজন গোলাগুলি করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ব্যর্থতার কারণে যদি ফ্যাসিবাদের পুনর্জীবন ঘটে তাহলে এর দায় আপনাদের থাকবে এবং এত যে আত্মদান, এত যে শহীদ, এই শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে।

এ সময় বিএনপি নেতা রিজভী অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, এতদিন হলেও কেন বেআইনি অস্ত্র উদ্ধার করতে পারছেন না। সেই অস্ত্রের যেগুলোর লাইসেন্স দিয়েছেন বাতিল করে সেই সমস্ত দুর্বৃত্ত, সন্ত্রাসীদের গ্রেপ্তার করে সমাজে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনছেন না কেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ফ্যাসিবাদের পুনর্জীবন ঘটলে দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফ্যাসিবাদের পুনর্জীবন ঘটলে দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২১ অক্টোবর – ফ্যাসিবাদের পুনর্জীবন ঘটলে দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।সোমবার (২১ অক্টোবর) দুপুরে সাভারে ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিনের বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যম কর্মীদের কাছে এ মন্তব্য করেন তিনি।রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন জনারণ্যে লুকিয়ে থেকে প্রয়োজনমতো বের হয়ে দেশকে অস্থিতিশীল করবে, এ জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি বারবার চাপ দিয়েছে যে আপনাদের ব্যর্থতার জন্য যদি ফ্যাসিবাদের পুনর্জীবন ঘটে তাহলে এর দায় অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে।বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, এখনও ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা তাদের কালো টাকা ও বেআইনি অস্ত্র নিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করছে। গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের লোকজন গোলাগুলি করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ব্যর্থতার কারণে যদি ফ্যাসিবাদের পুনর্জীবন ঘটে তাহলে এর দায় আপনাদের থাকবে এবং এত যে আত্মদান, এত যে শহীদ, এই শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে।এ সময় বিএনপি নেতা রিজভী অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, এতদিন হলেও কেন বেআইনি অস্ত্র উদ্ধার করতে পারছেন না। সেই অস্ত্রের যেগুলোর লাইসেন্স দিয়েছেন বাতিল করে সেই সমস্ত দুর্বৃত্ত, সন্ত্রাসীদের গ্রেপ্তার করে সমাজে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনছেন না কেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×