হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বংশালে গ্যাস লাইন বিস্ফোরণ: দগ্ধ ৩ আহত ৬

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১, ০১:৫৯ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বংশালে গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ ৩ জন দগ্ধ ও ৬ জন আহত হয়েছেন। ভবনটির বেশ কিছু অংশ ভেঙ্গে পড়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ঘটনাটি ঘটে।


দগ্ধরা হচ্ছেন, মোঃ কামাল হোসেন (৩৫) ৪০%, স্ত্রী মোছাঃ সেলিনা আক্তার (৩০) ৬%, মেয়ে নওরীন জাহান বন্যা (৭) ৩% পুড়ে গেছে। আহতরা হলেন, মারুফ (১২), নুসরাত (১), আরিফা (৬), আসাদুল্লাহ (৪), শিলা (৩০) ও মলিনা (২১)। দগ্ধ রাজমিস্ত্রি কামাল ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার গোপালপুর গ্রামের সেকেন্দার বাদশার ছেলে।

আরও পড়ুন

অ্যান্টালিয়ায় এরদোয়ান-তারেক রহমান বৈঠক: বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনার আভাস


জানা গেছে, বংশালের আলুবাজারের হাজী ওসমান গনি রোডে ৪ তলা ভবনের নীচ তলায় গ্যাস লাইন থেকে বিস্ফোরণে একই পরিবারের স্বামী-স্ত্রী ও কন্যা দগ্ধ হয়, এছাড়া ২য় তলায় থাকা ৬ জন আতঙ্কে দৌঁড়িয়ে নামতে গিয়ে নামতে আহত হয়েছেন। স্থানীয়দের ধারণা রান্নাঘরের পাশে গ্যাসের লাইন বিস্ফোরণে আগুনের ঘটনা ঘটতে পারে। দগ্ধদের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে কামাল হোসেন ভর্তি রয়েছেন।


দগ্ধ কামালের স্ত্রী সেলিনা আক্তার বলেন, সোমবার দিবাগত রাতে সাড়ে ১২টায় ভবনের নিচ তলা ভাড়া বাসায় রুমের মধ্যে ছিলাম। হঠাৎ বাইরে থেকে শব্দ ঘরের দেওয়ালের ইট ধসে পড়ে ও মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে আমার স্বামী ও মেয়েসহ আমি দগ্ধ হয়েছি।


আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া।


ইনিস্টিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন বলেন, কামালের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আর শিশুসহ দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


সান নিউজ/মোস্তাফিজ/এমকেএইচ



coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

সারাদেশ
Card Image

বংশালে গ্যাস লাইন বিস্ফোরণ: দগ্ধ ৩ আহত ৬

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বংশালে গ্যাস লাইন বিস্ফোরণ: দগ্ধ ৩ আহত ৬

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১, ০১:৫৯ অপরাহ্ন
Print Image
[ad_1] নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বংশালে গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ ৩ জন দগ্ধ ও ৬ জন আহত হয়েছেন। ভবনটির বেশ কিছু অংশ ভেঙ্গে পড়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ঘটনাটি ঘটে। দগ্ধরা হচ্ছেন, মোঃ কামাল হোসেন (৩৫) ৪০%, স্ত্রী মোছাঃ সেলিনা আক্তার (৩০) ৬%, মেয়ে নওরীন জাহান বন্যা (৭) ৩% পুড়ে গেছে। আহতরা হলেন, মারুফ (১২), নুসরাত (১), আরিফা (৬), আসাদুল্লাহ (৪), শিলা (৩০) ও মলিনা (২১)। দগ্ধ রাজমিস্ত্রি কামাল ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার গোপালপুর গ্রামের সেকেন্দার বাদশার ছেলে। জানা গেছে, বংশালের আলুবাজারের হাজী ওসমান গনি রোডে ৪ তলা ভবনের নীচ তলায় গ্যাস লাইন থেকে বিস্ফোরণে একই পরিবারের স্বামী-স্ত্রী ও কন্যা দগ্ধ হয়, এছাড়া ২য় তলায় থাকা ৬ জন আতঙ্কে দৌঁড়িয়ে নামতে গিয়ে নামতে আহত হয়েছেন। স্থানীয়দের ধারণা রান্নাঘরের পাশে গ্যাসের লাইন বিস্ফোরণে আগুনের ঘটনা ঘটতে পারে। দগ্ধদের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে কামাল হোসেন ভর্তি রয়েছেন। দগ্ধ কামালের স্ত্রী সেলিনা আক্তার বলেন, সোমবার দিবাগত রাতে সাড়ে ১২টায় ভবনের নিচ তলা ভাড়া বাসায় রুমের মধ্যে ছিলাম। হঠাৎ বাইরে থেকে শব্দ ঘরের দেওয়ালের ইট ধসে পড়ে ও মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে আমার স্বামী ও মেয়েসহ আমি দগ্ধ হয়েছি। আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। ইনিস্টিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন বলেন, কামালের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আর শিশুসহ দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সান নিউজ/মোস্তাফিজ/এমকেএইচ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×